Bengal Liberty : ফ্রিজ হয়ে থাকা আরও চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল (TMC Bank Account)। কিন্তু আপাতত সেই আর্জিতে সায় দিল না আদালত। অ্যাকাউন্টগুলিতে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে পুলিশ যে পদক্ষেপ করেছে, তার কারণ জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে উচ্চ আদালত। পাল্টা হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবে কালীঘাট তৃণমূলও। দুই পক্ষের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পরই অ্যাকাউন্টগুলি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত (TMC Bank Account)।

দৈনন্দিন খরচের জন্য টাকা চাওয়া হয় (TMC Bank Account)
হরিশ মুখার্জি রোড শাখায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থাকা চারটি অ্যাকাউন্ট সম্প্রতি ফ্রিজ করে পুলিশ। এই পদক্ষেপের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা করে কালীঘাট তৃণমূল। আদালতে তাদের দাবি, সংগঠনের দৈনন্দিন কাজ চালানোর জন্য অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া হোক। একই সঙ্গে প্রায় ২১৫ জন কর্মীর বেতন দেওয়ার জন্য অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতিও চাওয়া হয়। শুধু অ্যাকাউন্ট খোলার আবেদনই নয়, বিধাননগর সাইবার ক্রাইম থানায় চলা তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়ারও আর্জি জানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দেন, এই পর্যায়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে না। আগে একটি বেসরকারি ব্যাঙ্কের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় আদালত নির্দেশ দিয়েছিল। কিন্তু বর্তমান মামলার পরিস্থিতি আলাদা হওয়ায় আপাতত সেই পথে হাঁটতে রাজি নয় আদালত।

অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন (TMC Bank Account)
রাজ্যের তরফে আদালতে অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণ ব্যাখ্যা করা হয়েছে। পুলিশের দাবি, বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে ওই চারটি অ্যাকাউন্টে বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ মেলে। রাজ্যের বক্তব্য অনুযায়ী, তদন্তে উঠে এসেছে একাধিক অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার সঙ্গে ওই অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেনের যোগসূত্র। আদালতে দাবি করা হয়েছে, দেবরাজ চক্রবর্তী ধাপে ধাপে প্রায় ১০ কোটি টাকা করে জমা করেছেন। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর তরফে প্রায় ৩০ কোটি টাকা পাঠানোর অভিযোগও করা হয়েছে। পাশাপাশি সুমিত রায়ের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকা জমা পড়েছে বলেও রাজ্যের দাবি। তদন্তকারীদের বক্তব্য, বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার মাধ্যমে এত বিপুল অঙ্কের টাকা ওই অ্যাকাউন্টগুলিতে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সেই তদন্তের স্বার্থেই আপাতত লেনদেন বন্ধ রাখা হয়েছে।
আরও খবর

দুর্গাপুজোর ছুটির পর ফের শুনানি (TMC Bank Account)
আদালতের নির্দেশ অনুযায়ী, বিতর্কিত চারটি অ্যাকাউন্টের মালিকানা, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে। রাজ্যের বক্তব্যের পাল্টা হলফনামা দেবে কালীঘাট তৃণমূল। একই সঙ্গে তদন্ত কতদূর এগিয়েছে, সেই বিষয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নতুন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ, আপাতত বন্ধই থাকছে ওই চারটি অ্যাকাউন্ট। দুই পক্ষের হলফনামা এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাই কোর্ট। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আসন্ন দুর্গাপুজোর ছুটি শেষে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা। ফলে কালীঘাট তৃণমূলের চার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভবিষ্যৎ আপাতত আদালতের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/27/tmc-councilor-2/


