TMC Councillor
TMC Councillor

TMC Councillor: তোলাবাজির অভিযোগে স্বামী সহ গ্রেফতার কাউন্সিলর!

Bengal Liberty ;

হুমকি, ৩০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ও তার স্বামী সলিল চট্টোপাধ্যায়কে (TMC Councillor)। অভিযোগ, এক বৃদ্ধের থেকে ৩০ লক্ষ টাকা আদায় করেন তৃণমুলের ওই কাউন্সিলর। মঙ্গলবার, লিখিত অভিযোগ দায়ের হতেই সুস্মিতা ও সলিলকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ।

ইস্তফা, গা ঢাকা, অবশেষে গ্রেফতারি! গতানুগতিক ধারা বজায় রেখে চলেছে তৃণমূলের সকল কাউন্সিলর থেকে বিধায়ক। তৃণমূল ক্ষমতা হারাতেই গণইস্তফার হিড়িক রাজ্যজুড়ে। বিধায়ক মেয়র ছাড়াও রাজ্য জুড়ে ১১৫ জনেরও বেশি তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন।

TMC Councillor
TMC Councillor

কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ (TMC Councillor)

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। কলকাতার পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই তালিকায় নাম জুড়ল ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামী সলিলের। এক বৃদ্ধের থেকে ৩০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ সামনে আসে।

TMC Councilor
TMC Councillor

একাধিক মামলা দায়ের

সূত্রের খবর, আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমেছিল। অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তথ্যপ্রমাণ সংগ্রহ করছিল তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার পরই গ্রেফতার করা হয় কাউন্সিলর ও তার স্বামীকে। একাধিক মামলা দায়ের হয়েছে কাউন্সিলর সুস্মিতার বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংবিধানের ধারা অনুযায়ী ৩(৫) যৌথভাবে সংঘটিত অপরাধ, ১১৫(২) স্বেচ্ছায় কাউকে আঘাত করা, ৩০৮(৪) এবং ৩০৮(৫) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা সংক্রান্ত মামলা রুজু হয়েছে।

গত একমাসে, উত্তর ২৪ পরগণা, হুগলি সহ রাজ্যের বেশ কিছু জায়গায় পদত্যাগ করেছেন একাধিক কাউন্সিলর। গত ৪ জুন, ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী। একই পদের দায়িত্ব পালনে ছিলেন সব্যসাচী দত্ত। আজ, মঙ্গলবার সকালে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সব্যসাচী। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী সহ মোট ২০ জন তৃণমূল কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছেন।

চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। উত্তর ব্যারাকপুর পুরসভায় পুরপ্রধান মলয় ঘোষ সহ ১৬ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। হালিশহরে ২৩ জনের মধ্যে ১৬ জন এবং কাঁচরাপাড়ায় ২৪ জনের মধ্যে ১৪ জন পদত্যাগ করেছেন। প্রত্যেক কাউন্সিলরই তৃণমূল ঘেঁষা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাহারা হওয়ার পরেই নিজেদের পদ থেকে সরে যাচ্ছেন সকলে। অগণিত ইস্তফাপত্র জমা পড়ছে প্রত্যহ। একাধিক কাউন্সিলরের পদত্যাগে তরজা শুরু হয়েছে রাজনীতিমহলে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury