Councillor Sushanta Ghosh
Councillor Sushanta Ghosh

TMC Councillor: পলাতক সুশান্ত! গ্রেফতার ভাই

Bengal Liberty:

পলাতক তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ (TMC Councillor)। তবে বিমানবন্দর থেকে গ্রেফতার সুশান্তর সহযোগী সুজিত চৌধুরী ওরফে বচ্চন। আনন্দপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় সুজিত। বিগত কিছুদিন আগেই পুলিশ সুশান্তর গাড়ি চালকে গ্রেফতার করেছে ওড়িশার বেলদা সীমান্ত থেকে। এবার পুলিশের জালে সুশান্ত ঘনিষ্ঠ বচ্চন। সুশান্তের খোঁজ অধরা থাকার কারণেই আটক হল সুজিত। বচ্চনের সঙ্গে সুশান্তের গোপনে যোগাযোগ রয়েছে – তদন্তকারীদের এই অনুমানের ভিত্তিতে গ্রেফতার সুশান্ত সহযোগী।

Councillor Sushanta Ghosh
Councillor Sushanta Ghosh

গ্রেফতার দাদার ভাই

তৃণমূলের আমলে একাধিক বিধায়ক থেকে কাউন্সিলর, দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত। আটকের ভয়ে বেশিরভাগ নেতৃবৃন্দ পলাতক নাহলে অধরা। তোলাবাজি, হুমকি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে অগণিত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে একাধিক তৃণমূলের ‘দাদা’রা। তবে, দাদাদের কল্যাণে প্রতিপত্তি জারির করেছে ভাইয়েরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে , কাউন্সিলর সুশান্তর হাত ধরে ১০৮ নম্বর ব্লকের যুব সভাপতি পদে নিযুক্ত হয় বচ্চন। ধীরে ধীরে দাদার কৃপায় একাধিক বেআইনি ফ্লাট, দোকানের মালিক হয়ে উঠেছিল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘনিষ্ঠ সুজিত।

তবে কান টানলেই মাথা আসে! সহযোগী ওরফে ভাই’য়ের থেকে দাদার নিখোঁজের খবর পেতেই পুলিশের এই গ্রেফতারি। সুশান্ত ঘনিষ্ট চালক এবং ওপর ভাই নারায়ণ ইতিমধ্যেই পুলিশের জালে। অধরা কাউন্সিলর সুশান্তর খোঁজ পাবে পুলিশ? এখন সেটাই দেখার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury