TMC MP
TMC MP

TMC MP : কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেব, জুন মালিয়া, শিউলি

Bengal Liberty, ৯ জুন :

পরিষদীয় দলের পর সংসদীয় দল মমতার হাতছাড়া হওয়াটা শুধুই সময়ের অপেক্ষা ছিল! এবার কোলাঘাটে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে স্পটলাইটে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা (TMC MP)। দীর্ঘদিন ধরেই শাসকদলের অন্দরে বিক্ষুব্ধ শিবিরের মুখ হিসেবে পরিচিত কয়েকজন বিধায়ক ও সাংসদের নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তারই মধ্যে এবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে কেন্দ্র করে আয়োজিত প্রশাসনিক বৈঠকে তাঁদের একসঙ্গে উপস্থিতি মমতার ক্ষীণ আশার কফিনে শেষ পেরেক পুঁতে দিল? মঙ্গলবার কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত আছেন তৃণমূলের বেসুরো মুখ হিসেবে পরিচিত শিউলি সাহা, জুন মালিয়া এবং দীপক অধিকারীও। উল্লেখ্য, এই প্রথমবার বিরোধী দলের বিধায়ক ও সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয় এই প্রশাসনিক বৈঠকে(TMC MP)।

TMC MP
TMC MP

প্রশাসনের শীর্ষকর্তাদের উপস্থিতিতে পর্যালোচনা (TMC MP)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ও পুলিশ বিভাগের শীর্ষ কর্তারা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (এসডিও), ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, সরকারি পরিষেবা প্রদান এবং বিভিন্ন জনমুখী কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি এবং ওসিরাও। প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি, উন্নয়নমূলক কাজের গতি ত্বরান্বিত করা এবং জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ ও পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Kalyan Banerjee : “দল ছাড়ুন, নাম ভাঙাবেন না!” বিক্ষুব্ধ সাংসদদের চ্যালেঞ্জ কল্যাণের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury