bihar assembly
bihar assembly

নারীভোট বিহার নির্বাচনে এক্স ফ্যাক্টর হলেও, আইনসভায় বাড়ল না মহিলা প্রতিনিধির সংখ্যা (new bihar assembly)

Bengal Liberty: নারীদের বিপুল পরিমান সমর্থন নিয়ে ফের এনডি বিহারে ক্ষমতায় ফিরছে। মহিলা ভোটই এক্স ফ্যাক্টর সে রাজ্যের এবারের বিধানসভা নির্বাচনে। উল্লেখযোগ্য বিষয় হল, ভোটদান পর্বে বিশাল সংখ্যাক নারীর উপস্থিতি দেখা গেলেও, নির্বাচিত মহিলা বিধায়কের সংখ্যা বেড়েছে খুবই সামান্য। গতবারে মহিলা বিধায়কের সংখ্যা ছিল ২৬, এবার বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ।

প্রসঙ্গত, বিহারের রাজনীতিতে সর্বাধিক মহিলা বিধায়ক দেখা গিয়েছিল ২০১০ সালের ফল প্রকাশের পর, ৩৪ জন। ২০১৫-এর বিধানসভা নির্বাচনের পর তা কমে দাঁড়ায় ২৮ জনে। ২০২০তে আরও কমে হয় ২৬। এবার সামান্য বেড়ে মহিলা বিধায়কের সংখ্যা হয়েছে ২৯ জন। যার মধ্যে ২৬ জন বিধায়কই এনডিএ শিবিরের।

bihar election
bihar election

কোন দলে কত জন মহিলা বিধায়ক (new bihar assembly)

বিজেপি থেকে ১০ জন মহিলা প্রার্থী বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন। জেডিইউ’র সংখ্যাটা হল ১০ জন। চিরাগ পাসওয়ানের দল থেকে  ৩ জন মহিলা নির্বাচিত হয়েছেন। আরএলএম–এর একমাত্র প্রার্থী স্নেহলতা কুশওহা জয়ী হয়েছেন। জিতন রাম মাঝির নেতৃত্বাধীন এইচএএম (এস) এর উভয় মহিলা প্রার্থী ভোট যুদ্ধে জয়ী। সর্ব কনিষ্ঠ বিধায়িকা হলেন বিজেপির ২৫ বছর বয়সি গায়িকা মৈথিলি ঠাকুর। অন্যদিকে,বিরোধী মহাগঠবন্ধনে মহিলা প্রার্থীদের সাফল্য তলানীতে এসে ঠেকেছে। আরজেডির ২৪ জন মহিলা প্রার্থীর মধ্যে মাত্র ৩ জন জিতেছেন।

এই নির্বাচনে মোট ভোটদানের হার ৬৭.১৩%—যা রেকর্ড। পুরুষ ভোটদানের হার ৬২.৯৮%, ভোট উৎসবে নারীদের অংশগ্রহণ ছিল ৭১.৭৮%, যা পুরুষদের তুলনায় ৮.৮ শতাংশ পয়েন্ট বেশি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury