Vidyasagar Setu
Vidyasagar Setu

বিদ্যাসাগর সেতুতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। জেনে নিন বিস্তারিত (Vidyasagar Setu)

Bengal Liberty: ১৪ ডিসেম্বর অর্থাৎ রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের সূত্রে পুনরায় বন্ধ করা হচ্ছে যান চলাচল। রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বীতিয় হুগলি সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

পুনরায় যান চলাচল বন্ধের কারণ (Vidyasagar Setu)

১৯৯২ সালে এই সেতুর উদ্বোধন হয়। তারপর রক্ষণাবেক্ষণের জন্য একাধিকবার এই সেতুতে দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেতুর রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। এবার কেব্‌লের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য,বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্‌ল। প্রশাসনিক সূত্রে খবর আপাতত ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে। এক একটি কেব্‌ল বদলাতে সময় লাগে প্রায় এক মাস সময় লেগে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০২৬ এর ৩১ মে-র ম‌ধ্যে এই পর্যায়ের কাজ শেষ করা হবে। প্রয়োজনে পরবর্তীতে সময়সীমা বাড়ানো হতে পারে।

Vidyasagar Setu
Vidyasagar Setu

প্রসঙ্গত, সপ্তাহের ৬ টা দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সেতুতে যানবাহন চাপ বেশি থাকে। তাই এই কাজের জন্য রবিবারকেই বেছে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। কোনও সপ্তাহে শুধু রবিবার দিনের বেলার একটা বড় সময়, আবার কোনও সপ্তাহে শনি এবং রবিবার মিলিয়ে অন্তত ১৬-১৭ ঘণ্টা বন্ধ রাখা হয় সেতু। তার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ বিকল্প রুটের ব্যবস্থাও করে। তবে আগামী রবিবার যান চলাচল বন্ধ রাখা হবে ৮ ঘণ্টা।

[embedyt] https://www.youtube.com/watch?v=gcv6YypCwtY[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury