Bengal liberty desk, kolkata :
সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন। এর মাঝেই ‘ ফ্রিজ ‘ করে দেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় দুই দফার ভোটার তালিকা voter list freeze। এই পরিস্থিতিতে ট্রাইবুনালে ‘ পাশ করা ‘ বাতিল ভোটারদের কথা মাথায় রেখে নতুন পদক্ষেপের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর,ভোটার তালিকা ফ্রিজ হওয়ার পর যে সমস্ত ভোটারদের নাম এসআইআর বা ট্রাইবুনালের পর্যালোচনার কারণে বাদ গিয়েছে, তাঁদের বিষয় টি পুনর্বিবেচনা করার কারণেই এমন সিদ্ধান্ত – এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচার পতি সূর্য কান্ত।

ভোটার তালিকা ‘ফ্রিজ’ এবং বর্তমান সংশয় voter list freeze
প্রসঙ্গত, আগেই ‘ ফ্রিজ ‘ করা হয়েছিল প্রথম দফার ভোটার তালিকা। এরপর সেই দলে নাম লেখায় দ্বিতীয় দফাও। কিন্তু এখনও অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে নিয়ে বিবেচনা চলছে টাই বুনালে।তাই এই বিষয় নিয়ে আগামী ১৩ এপ্রিল পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই দিনেই মূলত ট্রাইবুনাল নিস্পত্তি ও ভোটার তালিকা ‘ ফ্রিজ ‘ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

সংবিধান ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
সংবিধানের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেক নাগরিকেরই নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার রয়েছে। তাই এই বিষয়ে প্রধান বিচার পতি জানান, কোনো ভাবেই স্থায়ী অধিকার থেকে বঞ্চিত করা যাবে না ভোটারদের।
আরও খবর
সব মিলিয়ে, ভোটার তালিকা ‘ ফ্রিজ ‘ হওয়ার পরও বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই সুপ্রিম কোর্টের আসন্ন রায়ই নির্ধারণ করবে— ট্রাইবুনালে বৈধ ঘোষিত নামগুলি চূড়ান্ত তালিকায় যুক্ত হবে কি না।


