Bengal Liberty: একবালপুর (Ekbalpur) থানার পুলিশ মঙ্গলবার দুপুরে এমএম আলি রোডের একটি ফ্ল্যাটে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। ওই ফ্ল্যাটের মালিক মহম্মদ শাহবাজ।

পাওয়া অস্ত্রের তালিকা (Ekbalpur)
অভিযান চলাকালীন পাওয়া অস্ত্রের মধ্যে ছিল― ৪টি দেশি সিঙ্গল শটার, একটি নাইন এমএম দেশি পিস্তল, ৪টি খালি ম্যাগাজিন, দশটি নাইন এমএম কার্তুজ, ৯টি রাইফেলের কার্তুজ, ছুরি এবং চপার।
পুলিশের জেরার পর মঙ্গলবার সন্ধ্যায় শাহবাজকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বাজেয়াপ্ত অস্ত্রগুলো সম্পূর্ণ বেআইনি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আরও খবর
ধৃতের নাম পুলিশের খাতায় আগেই ছিল। তার বিরুদ্ধে অন্তত ৯টি মামলা ঝুলছে। সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে রয়েছে খুনের চেষ্টা। কোথা থেকে এই অস্ত্রগুলো এল এবং কেন নিজের ফ্ল্যাটে তা মজুত রেখেছিল মহম্মদ শাহবাজ, তদন্ত চলছে।


