political ideology
উষান ঘোষ, Bengal Liberty: মতাদর্শ সত্যিই খাদের কিনারায়! ক্রমেই ঠুনকো হওয়ার পথে এগোচ্ছে!
আদর্শের সমাধি সৌধ নির্মাণের ইটে থাকবে কি স্বার্থ-সংঘাতের চিহ্ন? সস্তা জনপ্রিয়তার কোটরে মুখ লুকোচ্ছে আদর্শ।
তাই কি ব্যক্তিগত আক্রমণ! ভরসা জোগাতে অস্ত্র আবমাননাকর মন্তব্য। অর্থের কাছে নতজানু মতাদর্শ! দুর্নীতির নাগপাশে ঝটফট করছে তা।
সাফাইতে কখনও দূরত্ব রচনা, আবার কখনও কিছুটা জোরালো সমালোচনা কিংবা আত্মবিশ্লেষণের পথে হেঁটে বকাবকি অথবা প্ররোচনার পাঁকে অন্যকে ডুবিয়ে দেওয়া।

আজ যে সমালোচিত, কাল সে সমালোচকের ভূমিকায় (political ideology)
আবার কোনও সমালোচকের অতীত কী বিতর্কের উর্ধ্বে ছিল! ভূমিকা বদলের দাড়িপাল্লায় উনিশ-বিশেই বারবার থমকে যায় সমালোচিত আর সমালোচক।
রাজনীতি কি তার আপন সংস্কৃতির ওজন বইতে আর পারছে না। তাই কি অক্ষমতাকে আঁকড়ে ধরতে চাইছে। নানা আর্বতে ঘুরুক সে সব চর্চা, আলোচনা। ঘটনা কিংবা মন্তব্য বা আচরণ। বিক্ষিপ্ত পথেই ধরা দিক সে সব। ছেদ পড়ুক রাজনীতির আপন সংস্কৃতির আঁধার পথ-যাত্রায়।
আলোর পথ-সন্ধানের স্বপ্ন বুনতে ক্ষতি কোথায় আমার দেশের রাজনীতির সংস্কৃতির।
স্বপ্ন সাকারে আমজনতা কিংবা রাজনীতিক দায়-দায়িত্ব কারও কিন্তু কম নয়।
