PM modi's speech
Bengal Liberty: আগামীকাল প্রথমা। এদিনই গোটা দেশে লাগু হবে নতুন জিএসটি। এ কথা আগেই ঘোষণা করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মহালয়ার দিনের ভাষণে সে কথাই ফের প্রধানমন্ত্রীর মুখে। ভাষণের শুরুতেই তিনি বলেন, ২২ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল দেবীপক্ষের প্রথম দিন। সেদিনই নতুন প্রজন্মের জিএসটি কার্যকার হবে।

দেশের অর্থনীতি চাঙ্গা করতে ক্ষুদ্র-মাঝারি শিল্পের ওপর জোরের বার্তা প্রধানমন্ত্রীর (PM modi’s speech)
স্বাধীনতার সময়কারের স্বদেশী আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিবারের মতো এবারও দেশবাসীকে আত্মনির্ভরতার পথে হাঁটার উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এদিন দেশের ক্ষুদ্র ও মাঝারি-কুটির শিল্পের উৎপাদনের ওপর জোড় দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি ভারতের গৌরবময় ইতিহাস ফিরিয়ে আনার বার্তা দেন। এই ক্ষুদ্র ও মাঝারি – কুটির শিল্প প্রচীন ভারতের অর্থনীতিকে চাঙ্গা করত। সেই কথায় মনে করিয়ে আজকের ভাষণে মোদী বলেন, ‘ নতুন কর ব্যবস্থায় ছোট ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পাবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর দেশের অর্থনীতি নির্ভর করে। সেইকারণে এই সেক্টরগুলোতে দ্রুত উৎপাদন বাড়াতে হবে।’ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবে বলে দাবি মোদির। বক্তব্যে প্রধানমন্ত্রী রাজ্যগুলোকেও উৎপাদন বাড়াতে বলেন। তাঁর কথায়, ‘উৎপাদন প্রক্রিয়াকে গতি দিলেই দেশে আত্মনির্ভতার পথে এগোবে।’
