west bengal bjp meeting
Bengal Liberty: দশমী কাটতেই আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে বিশেষ নজর দিল বঙ্গ বিজেপি। এদিন বিকেলে এই প্রথম রাজ্য বিজেপির বিধাননগর দফতরে বৈঠকে করলেন সদ্য নিযুক্ত দুই নির্বাচন প্রভারী —কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সঙ্গে ছিলেন রাজ্যের শীর্ষ নেতৃত্বরা —সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় ছাড়াও আরও অনেক নেতাদের উপস্থিতিতে এই বৈঠক সম্পন্ন হয়।
উল্লেখ্য, পুজো শুরুর আগেই কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্রকে নির্বাচন প্রভারী এবং বিপ্লবকে সহ-প্রভারীর দায়িত্বভার দেওয়া হয়।

বিজেপি সূত্রে খবর, (west bengal bjp meeting)
বৈঠক চলাকালীন রাজ্যের শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে সাংগঠনিক শক্তি-দুর্বলতার খতিয়ান চেয়েছেন ভারপ্রাপ্ত দুই প্রভারী। এবার প্রার্থীর আসনসহ যে কোনও পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচনী লাভক্ষতিকেই অগ্রাধিকার দেওয়া হবে দলের তরফে। কারণ বঙ্গবিজেপির মধ্যে মান-অভিমান লেগেই থাকে। ২৬- এর নির্বাচনে সেদিকে নজর দিতে নারাজ দলের শীর্ষনেতৃত্বরা।
