West Bengal SIR
Bengal Liberty: বুধবারের পর বৃহস্পতিবার সকাল দশটা থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ফের জরুরী বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সব কর্তারা। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাকে নিয়ে মূলত আলোচনা চলছে।
এই তিনটি জেলার থেকে বেশ কিছু অভিযোগ আগেই জমা করেছিল নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সেই কারণেই মূলত বেছে নেওয়া এই তিন জেলাকে।

আজকের বৈঠকে আলোচনার বিষয় কী? (SIR update)
পাশাপাশি কমিশনের কাছে ভুয়ো ভোটার,মৃত ভোটার সহ জাল ভোটার নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন সেই সব অভিযোগগুলোকে খতিয়ে দেখার পাশাপাশি বুথ লেভেল অফিসার থেকে শুরু করে এই তিন জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আসন্ন এসআইআর নিয়ে সবিস্তারে আলোচনার বিষয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের। এস আই আর এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে এলেও,কমিশনের প্রতিনিধিদের কাছে প্রাধান্য হয়ে উঠেছে কবে এই রাজ্যসহ গোটা দেশে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হবে। এখন দেখার বিষয়, বৃহস্পতিবার কমিশনের প্রতিনিধিরা এই তিন জেলার সঙ্গে বৈঠকে নতুন কি বার্তা দেয়।

