subhendu adhikari
Bengal liberty: দেবী কালীর প্রতিমা প্রিজম ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার করে তেমনটাই অভিযোগ করেন বিরোধীদলনেতা।

ঘটনা হল, (subhendu adhikari)
মঙ্গলবার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের একটি পুজো মণ্ডপে দেবীর প্রতিমার মাথা কেটে দেয় এক দল।
অভিযোগ, সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার জন্য
সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনাকে চাপা দিতে পুলিশ সব রকমের প্রয়াস চালায়।
শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে জানান, প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে পুলিশ মন্দিরের দরজা বন্ধ দিলেও, পরবর্তীতে গ্রামবাসীদের প্রতিবাদের জেরে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ।
