banglajago vs mamata banarjee
Bengal Liberty: মুখ্যমন্ত্রীর ধমকে দোষ অন্যের ঘাড়ে চাপাতে ব্যস্ত ‘বাংলাজাগো’। দায়মুক্ত হতে চায় তৃণমূল মুখপত্র? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।
ঘটনা হল,গতকাল তৃণমূল মুখপত্র ‘বাংলাজাগো’ প্রচার করেছিল যে মুখ্যমন্ত্রী নাকি নিজে বাড়ি থেকে বেরিয়ে বিলও’র হাত থেকে এনমুরেশন ফর্ম নেন।
পরের দিন প্রকাশিত ওই প্রতিবেদনের খবর অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। নাম না-নিয়েই বাংলাজাগো সহ আরও কয়েকটি শাসক ঘেষা সংবাদমাধ্যমের উপর ক্ষোভ উগরে দেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী অভিযোগ জানান, যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে কিছু সংবাদমাধ্যম।

কাদের দোষারোপ করছে বাংলাজাগো? (banglajago vs mamata)
মুখ্যমন্ত্রীর চোখরাঙানীর সম্মুখীন হয়ে, অন্যের ঘাড়ে দায় ঠেলে মুখরক্ষার পথ বেঁচে নেয় বাংলাজাগো। আজকের এডিশনে ওই সংবাদপত্রের কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে জানানো হয়, বিএলওদের তরফে জারি করা ভুয়ো প্রেস বিবৃতির কারণে বিভ্রান্তির শিকার তাঁরা। যার জেরে কয়েকটি সংবাদমাধ্যমের দেখাদেখি এই খবরটি প্রচার করে তাঁরা। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের কৌতুকপূর্ণ মন্তব্য, দল বা দলের নেত্রীর খবর রাখে না দলীয় মুখপত্র। অন্য সংবাদমাধ্যমের দেখে খবর করতে হয় তাঁদের। নাকি নেপোথ্যে রয়েছে অন্য কোনও রাজনৈতিক ষড়যন্ত্র। সে নিয়েও প্রশ্ন উঠেছে।
