SSC Recruitment HC
Bengal Liberty: শুক্রবার রাতে এসএসসির একাদ্বাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও, গত কাল রাত থেকেই ওয়েবসাইটে সমস্যা শুরু হয়েছে। সিংহভাগ চাকরিপ্রার্থীদের অভিযোগ, অল্প সময়ের জন্য হয়তো ওয়েবসাইট খুললেও, আবার বন্ধ হয়ে যাচ্ছে। বেশির ভাগ সময় তো সাইট এতটাই স্লো থাকাছে যে খুলতেই চাইছে না। এসএসসির তরফে জানানো হয়েছে, একসঙ্গে অনেক মানুষ ওয়েবসাইট খোলার কারণে সমস্যা দেখা দিচ্ছে।এরপরেই, বিকল্প হিসেবে নতুন একটি ওয়েবসাইটের কথা জানিয়েছে এসএসসি(wbsschelpdesk.com)। এটিতেও ফল দেখা যাচ্ছে।
প্রথম দফায় ১২,৫১৪টি শূন্যপদের ফল প্রকাশ হল (SSC result)
গতকাল রাত সাড়ে ৯ টায় অনলাইনে ফল প্রকাশ করে কমিশন। প্রথম দফায় ১২,৫১৪টি শূন্যপদের ফল প্রকাশ হল। মোট পরীক্ষার্থী সংখ্যা ২,২৯,৬০৬। কিন্তু ফল প্রকাশিত হলেও, তা দেখা যাচ্ছে না। যার কারণে ক্ষোভে ফুসছেন চাকরি প্রার্থীরা।
এবার কোনও মেধাতালিকা বের হয়নি। পরীক্ষার্থীরা কেবল জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর। উল্লেখ্য, ১৭ নভেম্বর উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই শুরু হবে। তারপরই পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হবে ।
