cv ananda bose
Bengal Liberty: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
আজ সকালে রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, উত্তরবঙ্গ সফরের সময়সীমা কমিয়ে রাজভবনে ফিরছেন রাজ্যপাল। তাঁর নেতৃত্বে এদিন গোটা রাজভবন জুড়ে তল্লাশি চলবে। সেই মতো দুপুরে কলকাতায় ফিরে পুলিশ, রাজভবন পুলিশ আউটপোস্ট, সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের সঙ্গে তল্লাশি অভিযানে যোগ দেন স্বয়ং রাজ্যপাল। নিরাপত্তার কথা মাথায় রেখে রাজভবনের আধিকারিকদের বের করে দেওয়া হয়েছিল। এতকিছুর পর রাজভবনের অন্দর থেকে সন্দেহ জনক কোনও কিছু মেলেনি। পরবর্তী কালে এই তল্লাশি নিয়ে যেন কোনও প্রশ্ন না উঠেছ সেকারণে সম্পূর্ণ অভিযান লাইভ সম্প্রচার করা হয়েছে।
অভিযান শেষে রাজ্যপাল বলেন “ বঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তোলার প্রবণতা রয়েছে । আমি সিদ্ধান্ত নিয়েছি, ভুয়ো অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করা হবে।” একইসঙ্গে হুমকির সিভিআনন্দ বোস বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য,(CV ananad bose)
গতকাল রাজভবন প্রেস বিবৃতিতে জানিয়েছিল, নাগরিক সমাজের সদস্য সহ মোট ১০০ জন রাজভবন ঘুরে দেখে যেতে পারে, আদপে অস্ত্র বা গোলাবারুদ এখানে মজুত আছে কি-না। এমনকী বিবৃতিতে তৃণমূল সাংসদকে ক্ষমা চাওয়ানো ইঙ্গিতপূর্ণ উক্তি ছিল। কিন্তু তার ২৪ ঘন্টা কাটার আগেই রাজ্যপালের এহেন সিদ্ধান্ত নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
রাজ্যপালকে কটাক্ষ করে তৃণমূল সাংসদের বলেন, ‘উনি তো ট্রাম্পকে জানাতে পারতেন’, এবার রাজ্যপালের বিরুদ্ধে সংবিধান না মানার অভিযোগ তুলেছেন তিনি।
