gyanesh bharti
Bengal Liberty: ‘কর্তব্যে গাফিলতি হলে কাউকে রেয়াত করা হবে না’― মঙ্গলবার রাজ্যে এসে আবারও এই বার্তাই দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটার― কারও নাম যেন তালিকায় নথিবদ্ধ না-হয়। যদি ভুল করেও এই তিনটে স্তরের ভোটারের নাম তালিকায় চলে আসে, তা-হলে বিএলও থেকে শুরু করে সিইও, সকলকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এমনই কড়া নিদান দিয়েছেন কমিশনের আধিকারিকগণ।

এসআইআর-এর কাজ কতদূর? (SIR)
এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উত্তর-দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকেরা দেখিয়েছেন, কীভাবে তাঁরা এসআইআর–এর কাজ করছেন।
এখন দেখার, নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করলেও আদপে পশ্চিমবঙ্গে ১০০% স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে পারে কি-না কারণ, এই তালিকার ওপর নির্ভর করে আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচন হবে।
