Narendra modi-seikh hasina-muhammad yunus
Bengal liberty: সোমবার ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখহাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তারপর থেকেই অনেক মনেই একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে, প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনাকে ঢাকার হাতে দিতে ভারত বাধ্য?
উত্তর, ভারত কোনও দিনই শেখহাসিনাকে ঢাকাগামী ফ্লাইটে তুলে দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না। শুরু থেকেই বঙ্গবন্ধু থেকে শুরু করে তাঁর কন্যার সঙ্গে সু-সম্পর্ক ভারতের। মুজিবপন্থীরা আজও ভারতের অবদান ভুলে যায়নি। উল্লেখযোগ্য বিষয়, জুলাইয়ে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় অনেক দেশেই শেখ হাসিনাকে ঠাই দিতে চায় নি। কিন্তু সে সময় ভারত বঙ্গবন্ধুকন্যাকে আশ্রয় দিয়েছিল।

হাসিনাকে ফিরিয়ে না-দিয়ে চুক্তি ভঙ্গের পথে হাটবে ভারত?(Sheikh Hasina)
এবার প্রশ্ন হল, ২০১৩ তে দু’দেশের স্বাক্ষর করা প্রত্যর্পণ চুক্তির। বিদ্যমান এই চুক্তির ছ’নম্বর ধারা অনুযায়ী, বিপরীত পক্ষের অনুরোধ অস্বীকার করা যায়, যদি অনুরোধটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়। ভারত গোড়া থেকেই হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকেই ‘রাজনৈতিক’ বলেই মনে করেছে। সুতরাং, ভারত যে নির্দ্বিধায় বাংলাদেশের অস্বীকার করবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, চুক্তির ৭ নম্বর ধারায় উল্লেখ রয়েছে,যে দেশের কাছে অপরাধীকে ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। সে দেশেও অপরাধীর এক বছরের শাস্তি মঞ্জুর হতে হবে। তবেই অভিযোগকারীদেশকে আসামী ফিরত পাঠানোর কথা ভাববে অপর দেশটি। এর থেকেই স্পষ্ট সরাসরি হুঙ্কার নয় বরং বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করবে ভারত।
উল্লেখ্য, গতবছরের ডিসেম্বর মাসে ইউনুস সরকার নয়া দিল্লির কাছে হাসিনা তাঁদের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল। নয়া দিল্লি সেই চিঠির উত্তর দেয় নি। বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আবার হাসিনাকে চেয়ে ভারতকে চিঠি দেবে বলেও জানিয়েছেন।
গোটা বিষয়টা কাঁটা ছেঁড়া করার পর কার্যত স্পষ্ট আগামী দিনে ভারত- বাংলাদেশের সম্পর্কে চিড় ধরতে পারে।
