bangladesh
Bengal Liberty: বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার হুঁশিয়ারি প্রাক্তন সেনা কর্তা হাসিনুর রহমানের। সরাসরি হুমকি শানিয়ে তিনি বলেন, ভারত যদি হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে ভারত বিরোধী জঙ্গিদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। হাসিনার মৃত্যুদণ্ডের রায়’কে সমার্থন জানিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই রায়ে প্রতিক্রিয়া জানানোর ভাষা নেই। সেই আয়নাঘর, চাকরিরত অবস্থায় গুম ও জেলখানায় নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা ন্যায়বিচার পেয়েছি। রায় বাস্তবে কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি পাব না। জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছিল দ্রুত এর বিচার করতে হবে।’

ইউনুসকে এক চেটিয়া সমর্থন (Bangladesh)
অন্যদিকে মহম্মদ ইউনুসের দেদার প্রশংসা করে হাসিনুর বলেন, ‘মহম্মদ ইউনুস যোগ্যতম নেতা। আন্তর্জাতিক আইনের সাহায্যে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবেন তিনিই। পশ্চিমবঙ্গবাসীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইনশা আল্লাহ সহায়তা করবে। যদি না করে তাহলে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেব। ভারতকে শান্তিতে থাকতে দেব না।’
