TMC MLA
Bengal Liberty : সরকারি চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার মামলায় এবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। বিজেপি কর্মীদের ওপর হামলার মামলায় আগেই তিনি গ্রেফতার হয়েছিলেন।
কী এই প্রতারণার মামলা? (TMC MLA)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা পিন্টু দাস গত ৩১ মে একটি এফআইআর করেন। তাঁর অভিযোগ, গ্রুপ-সি পদের সরকারি চাকরি দেওয়ার নামে ১১ জনের কাছ থেকে দফায় দফায় মোট ৫৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এমনকি তাঁদের জাল নিয়োগপত্র ও জাল সার্ভিস বুকও দেওয়া হয়। কিন্তু কারও চাকরি হয়নি।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে খোকন দাসের ঘনিষ্ঠ শ্রাবণী দত্ত, তাঁর স্বামী, সন্তানসহ মোট ৫ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই চক্রে প্রাক্তন বিধায়কের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।

আদালতে খোকনের দাবি (TMC MLA)
সোমবার হেফাজত-এর মেয়াদ শেষে খোকন দাসকে বর্ধমান সিজেএম (CJM) আদালতে পেশ করা হয়। টাকা উদ্ধার ও তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজত-এ চেয়েছিল।
যদিও আদালতে দাঁড়িয়ে খোকন দাস নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বিচারককে তিনি বলেন,
তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেন এবং বৃদ্ধাশ্রম চালান।
তাঁর বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।তবে দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজত-এর নির্দেশ দেন।

হামলার মামলায় জেল হেফাজত (Khokon Das Case)
এর আগে গত ২০২৫ সালের জুন মাসে বিজেপি কর্মীদের বাড়ি ও হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগে ৩১ মে উত্তর প্রদেশ থেকে খোকন দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই হামলার মামলায় এদিন বিচারক তাঁকে ২২ জুন পর্যন্ত জেল হেফাজত- এ রাখার নির্দেশ দিয়েছেন।

