SIR
Bengal Liberty: ফের বিএলওদের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের ছবি তুলতে হবে। এক্ষেত্রে বিএলও অ্যাপ ব্যবহার করতে হবে তাঁদের। কমিশনের তরফে জানানো হয়েছে, ফর্মে যদি সংশ্লিষ্ট ভোটারের ছবি স্পষ্ট থাকে, সেক্ষেত্রে নতুন করে আলোকচিত্র তোলার প্রয়োজন নেই। কেউ চাইলে ছবি নাও আটকাতে পারেন। ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়।
সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের জানান, BLA-2-রা ফর্ম নিয়ে আসেন, তবুও সই করতে দায়িত্ব প্রাপ্ত বুথ লেভেল আধিকারিকদের ভোটারদের বাড়ি যেতে হবে। আর BLA-2’দের ফর্ম নিয়ে আসার সময় ভোটারদের দিয়ে সাদা কাগজে লিখিয়ে নিয়ে আসতে হবে, যে BLA-2 এর সামনে ওই ভোটার ফর্ম ফিলআপ করেছেন এবং নির্ভুল তথ্য দিয়েছেন।
