SIR
Bengal Liberty: SIR ফর্ম কথা মতো না ভর্তি করায় বিএলও’র স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি মালদহের হরিশচন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বালুয়াটোলায়। জানা গিয়েছে,জখম অবস্থায় বিএলও’র স্বামী স্থানীয় হাসপাতালে ভর্তি।
অভিযোগের তীর কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য কসিমউদ্দিনের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করে কংগ্রেস বলে, কসিমউদ্দিন বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ। অভিযুক্তের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্য জুড়ে বিএলও-দের উপর আক্রমণের ঘটনা সামনে আসছে। মালদহের এই ঘটনা যেন বিএলওদের সুরক্ষার বিষয়টি আরও তীব্র করল।
