Suvendu at Gita Path
Bengal Liberty Desk, ৭ ডিসেম্বর, কলকাতা: ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর অনুষ্ঠানে হিন্দু সনাতনীদের উপস্থিতিতে মুখরিত হল রবিবারের ব্রিগেড ময়দান (Brigade Ground)। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বে ছিলেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। রাজ্য তথা গোটা দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত, মহারাজদের পাশাপাশি এদিন গীতাপাঠের (Gita Chanting) অনুষ্ঠানে সামিল হয়েছিলেন জনপ্রতিনিধিরা। এ দিনের জমায়েতে দুপুরের আগে প্রায় একই সময়ে ব্রিগেড ময়দানে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) । কিছুক্ষণ পরেই ময়দানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কোথায় বসলেন শুভেন্দু? (Suvendu Adhikari at Gita Path Brigade)
তবে নির্দিষ্ট প্রথম সারির আসনে দেখা যায়নি তাঁকে। বরং মাঠের একেবারে পিছন দিকে, মাটিতে আসন পেতে বসে থাকতে দেখা গেল বিরোধী দলনেতাকে। তাঁর পাশেই বসে ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায়। মাটিতে বসেই গীতাপাঠে অংশ নিলেন তাঁরা। যদিও গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে আসন্ন বিধানসভা ভোটের যে কোনও যোগ নেই সরাসরি তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে (Gita Path Kolkata)।
প্রসঙ্গত, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলেছেন (Suvendu Adhikari at Gita Path Brigade)। হিন্দু ভোটকে একত্রিত করতে পারলেই ছাব্বিশের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। এখন প্রশ্ন হল, লোকসভা হোক কিম্বা বিধানসভা, বেছে বেছে ভোটের আগেই কেন বারেবার এই গীতাপাঠের আয়োজন? এই কর্মসূচি কি আগামী নির্বাচনে হাতিয়ার করতে চাইছে বিজেপি? তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
