messi chetri sachin
Bengal Liberty: যা পারল না কলকাতা, তা করে দেখাল স্বপ্নের শহর মুম্বাই। এমনই আক্ষেপের সুর ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। স্বপ্ননগরী মুম্বাই এবং সেখানকার প্রশাসন হাজার হাজার ভক্তের মেসিকে দেখার স্বপ্ন পূরণ করতে সক্ষম। একই মঞ্চে ক্রীড়ার জগতের তিন নক্ষত্র মেসি, শচীন, সুনীলকে (Messi Chetri Tendulkar) একসঙ্গে দেখা যেন মুম্বাইবাসীদের জন্য উপরি পাওনা। বলাইবাহুল্য, এক যাত্রায় পৃথক ফল! মেসিকে দেখার পাশাপাশি ভারতের ফুটবলের রাজপুত্র সুনীল ছেত্রী ও বিশ্বের ক্রিকেটের ভগবান শচিন টেন্ডুলকারকেও দেখার সুযোগ পেলেন ওই শহরের ক্রীড়াপ্রেমীরা।
হয়তো কলকাতাতেও এমন সুন্দর দৃশ্য দেখা যেতে পারত! তবে অনেক টাকার টিকিট কেটেও সৌভাগ্যের অধিকারী হতে পারলেন না সল্টলেক স্টেডিয়ামের দর্শকরা। নেতা-মন্ত্রী-বিশেষভাবে আমন্ত্রিত ব্যক্তিদের অহেতুক ভিড়ে বঞ্চিত হল মেসি ভক্তরা। রবিবার ওয়াংখেড়েতে জনসম্মুখে তিন নক্ষত্র একে অপরের হাতে উপহার তুলে দিলেন। সবটা চাক্ষুষ করলেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা।
উপহার (Messi Chetri Tendulkar)
ভারত সফরে এসে ভারতের শ্রেষ্ঠ ফুটবলারের হাতে উপহার তুলে দিতে ভুলে যান নি মেসি। সুনীল ছেত্রীকে নিজের সই করা জার্সি উপহার হিসাবে হাতে তুলে দেন বিশ্বের কিংবদন্তী ফুটবলার মেসি। অন্যদিকে, শচিন টেন্ডুলকারকে ফুটবল উপহার দেন মেসি। শচিনও নিজের ১০ দশ নম্বর জার্সি উপহার দেন মেসিকে (Messi Chetri Tendulkar)।
এই বিশেষ দিনে শচিনকে ২০১১ সালের ভারতের বিশ্বকাপ জয়ের কথা মনে করতে দেখা যায়। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমর্থন ছাড়া, আমরা ২০১১ সালে বিশ্বকাপ জিততে পারতাম না। সেইসঙ্গে জগৎ শ্রেষ্ঠ ফুটবলার সম্পর্কে তিনি বলেন, মেসির বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি নিজের পরিশ্রমে সব কিছু অর্জন করেছেন। তাঁর অধ্যবসায়, দৃঢ় মানসিকতা সত্যিই প্রশংসনীয়। এর চেয়েও বড় কথা, তাঁর বিনয়ী স্বভাব বিশ্ববাসীর মন ছুঁয়েছে। শেষে, মুম্বাইবাসী ও সমগ্র ভারতের পক্ষ থেকে মেসি ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন শচিন টেন্ডুলকার। এদিন নিজের এক্সহ্যান্ডেলে মেসিকে উপহার দেওয়ার মুহূর্তে তোলা ছবি পোস্ট করে শচীন লেখেন, দিন টা সত্যি ১০/১০ পাওয়ার মত ছিল।
