RSS in West Bengal
Bengal Liberty Desk, ১৫ ডিসেম্বর, ২০২৫: মোহুন ভগবতের বঙ্গ সফরের আগে বাংলায় সঙ্ঘ পরিবার নিজেদের মধ্যে বৈঠক ও শেষ মুহূর্তের সংঘ ঘাঁটি শক্ত করতে আপ্রাণ চেষ্টা শুরু করেছে। আরজিকরের ধর্ষণকাণ্ডের পর মোহন ভগবতের বঙ্গ সফর (RSS in West Bengal) এবং বছর ঘুরতে না ঘুরতে বিধানসভা ভোটের আগে মোহন ভগবতের বছরের শেষ সপ্তাহে বঙ্গ সফর রাজ্যের কুরসি নির্ধারণ করতে কতটা সক্রিয় হবে তা মাপতে মরিয়া রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মোহন ভাগবতের কর্মসূচী (RSS in West Bengal)
২১ শে ডিসেম্বর মোহন ভগবত (Mohan Bhagwat) সায়েন্স সিটিতে সংঘের তিনটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রথম পর্যায়ে ১০০ বছর আরএসএস এর পথ চলা নিয়ে বক্তব্য রাখবেন সংঘ চালকেরা।
দ্বিতীয় পর্যায়ে, আসন্ন দিনগুলিতে আরএসএসের কার্যপ্রক্রিয়া কি হবে কিভাবে কাজ করবে সংঘের কর্মীরা তা নিয়ে থাকবে বক্তব্য।
তৃতীয় পর্যায়ে, প্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। আলোচনা সভায় তাদের প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং মোহন ভগবত। মোহন ভগবত সরাসরি কর্মীদের সাথে জনসংযোগ কর্মীদের উৎসাহ বাড়াতে পারে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ১০০০ জন সংঘের কর্মীরা।
