Bengal Liberty Desk, ১৫ ডিসেম্বর, ২০২৫: মেসিকে কলকাতায় আনার কথা বলতেই রাতারাতি হিরো হয়ে গিয়েছিলেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। কিন্তু যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় মুহূর্তের মধ্যে মানুষের মন থেকে বদলে গেল শতদ্রুর সেই ছবিটা (Suvendu on Satadru Dutta)। ইতিমধ্যে ১৪ দিনের পুলিশি হেফাজত হয়েছে ওই স্পোর্টস প্রোমোটারের কিন্তু তিনি আসলেই কতটা প্রভাবশালী, সে তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ছবিতেই প্রমাণ: (Suvendu on Satadru Dutta)
ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, এমনকি তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ছবি রয়েছে তার, বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন এই ঘটনা কি প্রি-প্ল্যানড ছিল? আগে থেকেই সবটা জানতেন শতদ্র দত্ত?
মেসিকে দেখার জন্য ৪০০০ টাকা থেকে শুরু করে ১২০০০ টাকার পর্যন্ত টিকিটের ব্যবস্থা ছিল এছাড়াও ভক্তদের একাংশের জন্য ছিল ১০ লক্ষ টাকার টিকিট তাদের সুযোগ ছিল মেসির সঙ্গে সাক্ষাৎ করার। কিন্তু সেটা আর হলো কই? রাজনৈতিক নেতাদের ভিড়ে কার্যত মেসির সাথে দেখাই হলো না ভক্তদের, ফিরে গেলেন তারা। মেসি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পরেই তাকে দেখতে না পাওয়ার রাগে ক্ষোভে যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত ভেঙ্গে লন্ডভন্ড করে দিলেন ক্ষুব্ধ মেসি ভক্তরা।
এখন প্রশ্ন এই টাকা কোথায় ব্যবহার করা হবে? সবটাই কি শাসকদলের একটা প্ল্যান ছিল? ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস ও সুজিত বোসের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। এখন সব থেকে বড় প্রশ্ন ঠিক কতটা বড় প্রভাবশালী এই শতদ্রু দত্ত যিনি বাংলার এত ফুটবলপ্রেমীদের আবেগ নিয়ে খেলার সাহস দেখালেন?
