Jammu and Kashmir incident
Bengal Liberty: ফের একবার রক্তাক্ত জম্মু কাশ্মীর (Jammu and Kashmir incident)।নিরাপত্তাবাহিনীর বিশেষ অভিযানে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের সাথে। গুলির লড়াইয়ে শহীদ হলেন এম পুলিশ কর্মী। নিরাপত্তাবাহিনীর পাল্টা হামলায় এক জঙ্গি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ করে দেওয়া হয়েছে পালানোর সমস্ত রাস্তা।
ঘটনার বিবরণ (Jammu and Kashmir incident)
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে উদমপুর জেলার জঙ্গলঘেরা এক গ্রামে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথদল অভিযান চালায়। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। রাতের অন্ধকারে অভিযান চালানো আরও কঠিন হয়ে ওঠে নিরাপত্তাবাহিনীর কাছে। অপরদিকে, বিপদ আঁচ করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। হঠাৎ এই আক্রমণে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শহীদ হন তিনি। জবাবি হামলায় এক জঙ্গি আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে,জঙ্গিরা যাতে কোনোভাবেই পালাতে না পারে সেক্ষেত্রে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
অভিযানের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, সন্ধ্যা ৬ টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী সতর্ক আছে যাতে কোনোভাবেই জঙ্গিরা পালাতে না পারে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে অভিযান স্থগিত করা হয়েছে, মঙ্গলবার ফের শুরু করা হবে। জঙ্গিরা যাতে কোনোভাবেই পালাতে না পারে সেক্ষেত্রে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে ওই গ্রামে।

