Humayun kabir
Humayun kabir

Humayun kabir: SIR আবহে ‘জনতা উন্নয়ন দল’ নিয়ে আজ থেকেই ভোট ময়দানে হুমায়ুন, ২৯৪ আসনের মধ্যে ৫ প্রার্থীর নাম ঘোষণা আজই

Bengal liberty Desk, ২২ ডিসেম্বর, কলকাতা: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই নতুন দল ঘোষণার হুঙ্কার দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun kabir)। গত ৬ ডিসেম্বর, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আজ, সোমবার রাজ্য রাজনীতিতে ফের আরও এক বড় চমক। আর কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙার খাগরোপাড়া মোড়ে এদিন জনসভা করে তিনি নতুন দলের আত্মপ্রকাশ ঘটাবেন তিনি। তাঁর নতুন দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন দল’।

২৯৪ আসনেই প্রার্থী দেবে হুমায়ুন

দল ঘোষণার আগেই হুমায়ুনের বার্তা, ১৩৫ এর বলদে ১৮২ প্রয়োজনে প্রার্থী দেব। ২৯8 আসনেও প্রার্থী দিতে পারেন বলে বার্তা দিয়েছেন হুমায়ুন। হুমায়ুনের নতুন দলের সভাপতি তিনিই। ‘পদ্মফুল’ ও ‘জোড়াফুল’ দুই ফুলের মধ্যে থাকবে ‘জোড়া গোলাপ ফুল’, জানিয়েছেন হুমায়ুন কবীর নিজেই।

পাঁচ প্রার্থীর নাম ঘোষণা আজই (Humayun kabir)

আসন্ন বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে সব দল যখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সেই আবহে নতুন দল ঘোষণার দিনেই এদিনের সভা মঞ্চ থেকে রয়েছে বিরাট চমক। আজ, সোমবার পাঁচ জন প্রার্থীর নাম ঘোষণা করবে হুমায়ুনের দল। প্রার্থী তালিকায়ও রয়েছে চমক। হুমায়ুনের দলে সকলেই হুমায়ুন। অর্থাৎ যেই পাঁচ জন আজ দলে যোগদান করবেন তাঁদের সকলের নামই হুমায়ুন কবীর (Humayun kabir)।

হুমায়ুন কবীর নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা থেকে।

রানীনগর আসন থেকে লড়বন ডাক্তার হুমায়ুন কবীর।

ভগবানগোলায় প্রার্থী হবেন আরও এক হুমায়ুন কবীর। তিনি বিশিষ্ট ব্যবসায়ী বলে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে প্রার্থী হতে পারেন হাজী হুমায়ূন কবীর।

এর পাশাপাশি মহিলা প্রার্থীও থাকবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর নিজেই।

SIR আবহে হুমায়ুনের নতুন দলের ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে কোন নতুন সমীকরণ তৈরি হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury