mamata banarjee
Bengal liberty Desk, ২২ ডিসেম্বর, কলকাতা: আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। BLA-দের সঙ্গে ছিল বৈঠক। মমতার বক্তৃতার মাঝে হঠাৎ তাল কাটলো। সমস্যা দেখা দিতেই পুলিশ ও দলের কর্মীদের উপর বেজায় চটলেন তৃণমূল নেত্রী। বারংবার একই সমস্যার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এরপরই পুলিশকে সরাসরি নিশানা করে নিয়ে মমতার মন্তব্য, ‘পুলিশ কী করছে? দেখে না? এর পর অ্যাকশন নেব।’
চটে লাল মমতা (Mamata banarjee)
সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA-দের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই শুরু হয় বৈঠক। সেখানে SIR পর্ব নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা। বৈঠকের মাঝেই আচমকা বিগড়ে যায় মাইক। তা নিয়েই চটে লাল তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আজকেও মাইক বিভ্রাট। আগের দিনও আমি যখন এসেছিলাম, বাণিজ্যিক বৈঠকের দিন- সেদিনও দেখেছিলাম। আজকেও একই ছবি।”
মমতার আক্রমণে পুলিশ (Mamata banarjee)
এখানেই থামেননি মমতা। পরিচালনার দায়িত্বে থাকা সকলের উদ্দেশ্যেই তাঁরা প্রশ্ন, “মাইক কাজ করে না কেন ইন্ডোরের? এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কী করে? দেখে না কেন? পার্টির লোক যারা থাকেন তারাই বা কেন সাহায্য করবেন না? এটা সাবোতাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? আগেও হয়েছে! আমি কিন্তু এবার অ্যাকশন নেব (Mamata Banerjee)।”
তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যের পর মুহুর্তেই স্তব্ধ হয়ে যায় বৈঠক কক্ষ। কিছুক্ষণ বক্তৃতা থামিয়ে রেখে মঞ্চের এ পাশ, ও পাশ হাঁটাহাঁটি করেন মমতা। তড়িঘড়ি সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় বৈঠক। মাইক টেস্ট করে নেয় মমতা। বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা পৌঁছচ্ছে কি না তাও যাচাই করে নেন মমতা। তার পর ফের বক্তৃতা শুরু করেন তিনি।
টানা দু’দিন একই জায়গায় একই ধরনের যান্ত্রিক বিভ্রাট ঘিরে এখন প্রশ্ন উঠছে এটা কি নিছক অব্যবস্থা, না কি পরিকল্পিত গাফিলতি?
