Weather Update
Bengal liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা:বড়দিনের ফুরফুরে মেজাজে সকলের মনেই। ছুটির আমেজ ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন সকলেই। সেই আবহেই উৎসবের মেজাজ আরও জোরদার করল হওয়া অফিস। জমিয়ে ঠান্ডা পড়বে বড়দিনে। আজ অর্থাৎ বুধবার থেকেই অবশ্য তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে (west bengal weather forecast)।
কী বলছে হাওয়া অফিস? (west bengal weather forecast)
রাজ্যে শীতের আমেজ বিদ্যমান থাকবেই। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামবে। উত্তরবঙ্গেও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে। আগামী কয়েক দিন বাংলায় শীতের কামড় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। দুই বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে।
দক্ষিণের আবহাওয়া (west bengal weather forecast)
হাওয়া অফিস সূত্রে খবর, শীতের আমেজ পুরোপুরি অনুভব করা যাবে বছর শেষের সময়। বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে তাপমাত্রার পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি। ২৫ ডিসেম্বর থেকে কলকাতার তাপমাত্রার পারদ আরও নামবে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে খবর। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে (west bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (west bengal weather forecast)
উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আরও জাঁকিয়ে বসেছে শীত। তাপমাত্রার পারদ আরও খানিকটা নামবে বলেই খবর। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদহ ও আশপাশের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে (west bengal weather forecast)।
তবে প্রতিটি জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বড়দিনের সপ্তাহে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ।
