Humayun kabir
Bengal Liberty: রাজ্যের ভোটের আগে রাজনৈতিক অঙ্ক পাল্টে দিলেন জনতা উন্নয়ন পার্টির ( Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। প্রথমে জানিয়েছিলেন, ১৩৫টি আসনে লড়াই করবে তাঁর দল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী, এবার লক্ষ্য ১৮২টি বিধানসভা আসন। শুধু আসন সংখ্যা নয়, জোট নিয়েও বড় বার্তা দিলেন ভরতপুরের বিধায়ক। জানালেন, তাঁদের লক্ষ্য তৃণমূল ও বিজেপিকে আটকানো। শনিবার এক সাংবাদিক সম্মেলনে হুমায়ুন বলেন, জনতা উন্নয়ন পার্টি আইএসএফ-এর সাথে জোটের পথে এগোচ্ছে। পাশাপাশি ওয়েইসির AIMIM-কেও দলে যুক্ত করার চেষ্টা চলছে। যদিও আইএসএফের পক্ষ থেকে এখনও জোট প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
হুমায়ুন (Humayun kabir) দাবি করেন, ৯০টি আসন জেতার লক্ষ্য তাঁর দলের। তিনি বলেন “আমরা মিরাকল রেজাল্ট আনব বাংলার রাজনীতিতে যা কেউ পারেনি, আমরা দেখাব।”
তৃণমূলকে নিশানা হুমায়ুন কবীরের (Humayun kabir)
তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশ্বাসঘাতক বলছেন। অথচ মুসলিম সমাজের স্বার্থে ওয়াকফ আইন নিয়ে প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি।”
এছাড়াও তিনি প্রচারের পরিকল্পনাও জানালেন সকলকে। প্রতিদিন তিনটি বিধানসভায় সভা, প্রয়োজনে হেলিকপ্টারে ভ্রমণ এমনটাই তাঁর রোডম্যাপ।
তবে আসন বণ্টন নিয়ে মুখ খোলেননি তিনি। জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন সম্ভাব্য মিত্রদের জন্য। এর পরেই চূড়ান্ত ঘোষণা হবে।
প্রশ্ন এখন একটাই আইএসএফ কি সত্যিই তাঁর পাশে থাকবে? AIMIM-ও কি জোটে যোগ দেবে? ভোটের আগে এই সমীকরণই নজরে রাখবে রাজ্য রাজনীতি।

