West Bengal weather forecast
Bengal liberty Desk, ২৮ ডিসেম্বর: বছর শেষে জাঁকিয়ে শীতের দাপট থাকবে গোটা রাজ্যে (West Bengal weather forecast)। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গতকাল, শনিবার চলতি মরশুমের শীতলতম দিনের সাক্ষী থেকেছে কলকাতাবাসী (Kolkata)। পারদ নেমে গিয়েছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা শহরে এখনও পর্যন্ত মরশুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়েও ০.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম(West Bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)

কলকাতার পাশাপাশি ঠান্ডায় জবুথবু উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর (West Bengal weather forecast), দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আগামী ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। তবে তার পর আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শীতের আমেজ স্পষ্ট। ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে নেমেছে বাঁকুড়া-বীরভূমের পারদ। পশ্চিমের কোনও কোনও জায়গায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে আপাতত। তবে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে কুয়াশার পরিস্থিতি ভয়াবহ উত্তরবঙ্গে। উত্তরের একাধিক জেলায় ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতে ৫০ ডিগ্রির কম। কোচবিহারে ২ দিন আগে দৃশ্যমানতা নেমে এসেছিল শূন্যতে। আপাতত দার্জিলিং (Darjeeling), কোচবিহার (Cooch Behar) এবং উত্তর দিনাজপুরে (North Dinajpur) কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে (West Bengal weather forecast)।
