Khaleda Zia Health condition
Bengal liberty Desk, ২৮ ডিসেম্বর, বাংলাদেশ: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র (BNP) চেয়ারপার্সন (Chairperson) খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে (Khaleda Zia Health condition)। ঢাকার (Dhaka) এভারকেয়ার হাসপাতালে (Evercare Hospital) চিকিৎসাধীন খালেদা এই মুহূর্তে অত্যন্ত জটিল শারীরিক পরিস্থিতির (Critical Health conditions) মধ্যে রয়েছেন বলে জানিয়েছে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড (Medical Bord)।
কী জানিয়েছে মেডিক্যাল বোর্ড (Khaleda Zia Health condition)?
গতকাল, শনিবার মধ্যরাতে হাসপাতাল চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে মেডিক্যাল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন (A. Z. M. Zahid Hossain) জানান, খালেদার অবস্থার কোনও উন্নতি হয়নি। তাঁর কথায়, “এখনই উন্নতির কথা বলা যাবে না। তিনি একটি সঙ্কটময় সময় অতিক্রম করছেন।” ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে প্রথমে সিসিইউ (CCU) এবং পরে আইসিইউ (ICU)-তে স্থানান্তর করা হয় বলেও জানান তিনি (Khaleda Zia Health condition)।
মাকে দেখতে হাসপাতালে খালেদা পুত্র তারেক (Khaleda Zia Health condition)

এদিকে, গুরুতর অসুস্থ মাকে দেখতে শনিবার রাতে হাসপাতালে যান বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। প্রায় দু’ঘণ্টা হাসপাতালে থাকার পর রাত ১২টা নাগাদ (স্থানীয় সময়) তিনি হাসপাতাল থেক বেরিয়ে যান। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন(London) থেকে দেশে ফিরে গত বৃহস্পতিবারও তিনি মায়ের শয্যাপাশে উপস্থিত ছিলেন (Khaleda Zia Health condition)।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া (Khaleda Zia Health condition)। প্রাথমিকভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হলেও পরবর্তী সময়ে নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি তাঁর দীর্ঘদিনের ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদ্যন্ত্রের সমস্যা এবং ফুসফুসের অসুখ রয়েছে। বয়সজনিত কারণে একাধিক রোগে আক্রান্ত থাকায় চিকিৎসা প্রক্রিয়াও জটিল হয়ে উঠেছে বলে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে।
খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে দেশি ও বিদেশি চিকিৎসকদের পাশাপাশি রয়েছেন তাঁর পুত্রবধূ ও চিকিৎসক জ়ুবাইদা রহমান। বোর্ডের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি (Khaleda Zia Health condition)।
