SIR
Bengal Liberty: প্রায় ৩০ বছর ধরে যাঁকে পরিবার ‘মৃত’ বলেই ধরে নিয়েছিল, সেই ব্যক্তির হঠাৎ ফিরে আসায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাটাউলিতে। ৭৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম শরিফ আহমেদ। দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বসবাসকারী শরিফ সম্প্রতি SIR সংক্রান্ত নথি সংগ্রহ করতে ফের নিজের জন্মভূমিতে ফেরেন (SIR)।
পরিবার সূত্রে খবর, (SIR)
১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর হয়। এরপর কিছু সময় কাটতেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। বউকে নিয়ে পশ্চিমবঙ্গে চলে যান শরিফ। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন নি তিনি। পরিবার তাঁর খোঁজ করার চেষ্টা করলেও,শেষ পর্যন্ত সন্ধান মেলেনি। এমনকী পরিবার পশ্চিমবঙ্গেও আসার চেষ্টা করেছিলেন। এরপর ওই ব্যক্তির পরিবারের সদস্যরা ধরে নেন তিনি আর বেঁচে নেই।
জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর খাটাউলিতে ফিরে আসেন শরিফ। তিনি জানান, SIR প্রক্রিয়ার জন্যই গ্রামের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে তাঁকে (SIR)।
