Maoist leader killed
Bengal Liberty: বছরের শেষ দিনে বিহারে (Bihar) মাওবাদী (Maoist) দমনে বড়সড় সাফল্য পুলিশের (Police)। বিহার পুলিশের (Bihar Police) সঙ্গে সংঘর্ষে নিহত হলেন মাওবাদীদের এক শীর্ষনেতা (Maoist leader killed)। মৃতের নাম দয়ানন্দ মালাকার (Dayanand Malakar) ওরফে ছোটু। তিনি উত্তর বিহারের কেন্দ্রীয় জোনাল কমিটির সেক্রেটারি (Secretary of the Central Zonal Committee) ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর (Maoist leader killed)
বুধবার সন্ধ্যায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)-এর কাছে গোপন সূত্রে খবর আসে, একদল মাওবাদী বেগুসরাইয়ে (Begusarai) আশ্রয় নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাওবাদী সদস্যেরা পালানোর চেষ্টা করেন। সেই সময়ই দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এক পুলিশ আধিকারিকের দাবি, প্রথমে মাওবাদীরাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পাল্টা জবাব দেয় পুলিশও। এই সংঘর্ষে গুরুতর আহত হন দয়ানন্দ মালাকার।
আহত অবস্থায় দয়ানন্দ ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। পরে দয়ানন্দকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিহার পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ইনসাস রাইফেল (Insas rifle), পিস্তল (Pistol) ও কার্তুজ (Cartridge) উদ্ধার হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, সংগঠনের অন্দরে দয়ানন্দ ‘ছোটু’ নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মোট ১৪টি ফৌজদারি মামলা ছিল এবং তাঁর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।
পুলিশের বিবৃতি অনুযায়ী, এই সংঘর্ষে কোনও পুলিশকর্মী আহত হননি। বছরের শেষ দিনে এই অভিযানকে মাওবাদী বিরোধী অভিযানে বিহার পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলেই মনে করা হচ্ছে (Maoist leader killed)।
