IndiGo Gesture of Care
Bengal liberty Desk, ৪ জানুয়ারি: গত বছর ডিসেম্বরের শুরুতেই একাধিক ফ্লাইট দেরি ও বাতিলের জেরে

ব্যাপক ভোগান্তির মুখে পড়েন IndiGo-র বহু যাত্রী (IndiGo Gesture of Care)। বিশেষ করে ৩ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টানা অপারেশনাল সমস্যার জেরে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়, আবার অনেকে গন্তব্যেই পৌঁছাতে পারেননি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে দাঁড়াতে IndiGo (IndiGo Gesture of Care) চালু করেছে একটি বিশেষ কাস্টমার সাপোর্ট উদ্যোগ, যার নাম ‘Gesture of Care’ (GoC)। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধার বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাঁদের ক্ষতির কিছুটা হলেও প্রতিকার করা যায় (IndiGo Gesture of Care)।
কী ঘোষণা ইন্ডিগোর (IndiGo Gesture of Care)?
‘Gesture of Care’ উদ্যোগের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী যাত্রীদের জন্য দশ হাজার টাকার ট্রাভেল ভাউচার (IndiGo Gesture of Care) ঘোষণা করা হয়েছে। এই ভাউচার দুটি ভাগে দেওয়া হবে। পাঁচ হাজার টাকা করে দুটি আলাদা ভাউচার (IndiGo Gesture of Care), যা প্রত্যেক যাত্রীর নামে ইস্যু করা হবে। ফ্লাইট (IndiGo Gesture of Care) দেরি বা বাতিলের সময় যদি কোনও যাত্রী ইনফ্যান্ট বা নাবালক শিশুসহ ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে শিশুর ভাউচার অভিভাবক বা আইনি গার্ডিয়ানের কাছেই পাঠানো হবে। গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রেও প্রত্যেক যাত্রী আলাদাভাবে এই সুবিধা পাবেন (IndiGo Gesture of Care)।

IndiGo জানিয়েছে (IndiGo Gesture of Care), এই বিশেষ ক্ষতিপূরণ পেতে হলে যাত্রীদের ফ্লাইট অবশ্যই ৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দেরি বা বাতিলের আওতায় থাকতে হবে এবং নির্ধারিত সময়ে ছাড়ার চার ঘণ্টার মধ্যেই সেই সমস্যার সম্মুখীন হতে হবে। পাশাপাশি, মোট দেরির সময় তিন ঘণ্টার বেশি হওয়াও একটি গুরুত্বপূর্ণ শর্ত বেঁধে দেওয়া হয়েছে ইন্ডিগোর (IndiGo Gesture of Care) তরফে। এই সব শর্ত পূরণ করলেই যাত্রী ‘Gesture of Care’ কর্মসূচির আওতায় আসবেন।
এই ট্রাভেল ভাউচারগুলি ১২ মাস পর্যন্ত বৈধ, অর্থাৎ এই সময়ের মধ্যে যেকোনও সময়ে IndiGo-র (IndiGo Gesture of Care) ওয়েবসাইটে বুকিং করা যাবে। শুধু ফ্লাইট টিকিট নয়, প্রি-বুকড মিল, সিট সিলেকশন কিংবা অতিরিক্ত ব্যাগেজের মতো পরিষেবার ক্ষেত্রেও এই ভাউচার (IndiGo Gesture of Care) ব্যবহার করা সম্ভব। তবে ভাউচারগুলি একবারই ব্যবহারযোগ্য এবং অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।
সব মিলিয়ে, ‘Gesture of Care’ উদ্যোগের মাধ্যমে IndiGo (IndiGo Gesture of Care) যাত্রীদের প্রতি তাদের দায়বদ্ধতার বার্তা দিতে চেয়েছে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পড়া যাত্রীদের জন্য এই ক্ষতিপূরণ নিঃসন্দেহে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল (IndiGo Gesture of Care)।
