Sandakphu snowfall
Bengal liberty Desk, ৪ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই প্রকৃতি যেন উপহার দিল এক স্বপ্নের দৃশ্য (Sandakphu snowfall)। গতকাল, শনিবার বিকেল থেকে দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে (Sandakphu snowfall)) শুরু হয়েছে বছরের প্রথম তুষারপাত (Sandakphu snowfall)। ধীরে ধীরে বরফের সাদা চাদরে ঢেকে যেতে শুরু করে চূড়া ও সংলগ্ন এলাকা। আচমকা এই দৃশ্য দেখে উচ্ছ্বাসে মাতলেন সেখানে উপস্থিত পর্যটকেরা (Sandakphu snowfall)।

ক্যামেরা ও মোবাইলে বরফে মোড়া (Sandakphu snowfall) পাহাড়ের প্রতিটি মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন ভ্রমণপিপাসুরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম তুষারপাতের সাক্ষী হতে পেরে পাহাড়জুড়ে খুশির আমেজ তৈরি হয়েছে। শুধু সান্দাকফু নয়, ফালুটেও (Phalut Snowfall) তুষারপাত চলছে বলে খবর মিলেছে।
এর আগে উত্তর সিকিমের লাচুং, লাচেন, জিরো পয়েন্ট ও কাটাওয়ে ব্যাপক তুষারপাত হয়েছিল (Sandakphu snowfall)। একই সঙ্গে পূর্ব সিকিমের ছাঙ্গু লেক ও নাথুলা পাসেও বরফ উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য পর্যটক (Nathula Pass Snowfall, Tsomgo Lake Snowfall)। সেই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের পাহাড়েও তুষারপাত শুরু হওয়ায় পর্যটন শিল্পে নতুন আশার সঞ্চার হয়েছে (Sandakphu snowfall)।

পর্যটন মহলের মতে, সান্দাকফু (Sandakphu snowfall) ও ফালুটেতে বরফ পড়া শুরু হওয়ায় আগামী দিনে পাহাড়ে ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়বে (Darjeeling Tourism News)। অ্যাসোসিয়েশন অব কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার রাজ বসু জানান, তুষারপাত (Sandakphu snowfall) পাহাড়ি পর্যটনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং সামনের দিনে পর্যটকের ঢল নামবে বলেই তাঁরা আশাবাদী (Sandakphu snowfall)।
এদিকে আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল, সপ্তাহান্তে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের (Sandakphu snowfall) সম্ভাবনা রয়েছে (IMD Weather Update)। আগামী কয়েক দিনে পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস (Sandakphu snowfall)।
