Nepal Communal Tension
Bengal liberty Desk, ৬ জানুয়ারি, কলকাতা: গত সেপ্টেম্বর মাসেই Gen Z আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল নেপাল। আর এবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল নেপাল (Nepal Communal Tension)। অশান্তির সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় একটি টিকটক (TikTok) ভিডিয়ো। আর তা থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল সাম্প্রদায়িক (Nepal Communal Tension) উত্তেজনা।
নেপালের একাধিক সীমান্তবর্তী এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। অশান্তির আবহে নেপাল (Nepal Communal Tension) প্রশাসন পার্সা জেলার বীরগঞ্জ (Birgung) শহরে কার্ফু (Nepal Communal Tension) জারি করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতও কড়া পদক্ষেপ করেছে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে ভারত–নেপাল (Nepal Communal Tension) আন্তর্জাতিক সীমান্ত। এই উত্তেজনার রেশ শুধু নেপালেই সীমাবদ্ধ নেই। এর সরাসরি প্রভাব পড়েছে বিহারের রাক্সৌল-সহ ভারতীয় সীমান্ত (Nepal Communal Tension) এলাকাগুলিতেও।
কীভাবে শুরু হল অশান্তি (Nepal Communal Tension)?
নেপাল পুলিশের (Nepal Communal Tension) প্রাথমিক তদন্ত অনুযায়ী, ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে (Nepal Communal Tension) ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও (Nepal Communal Tension) দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি অ্যাকাউন্ট থেকে ধর্মীয়ভাবে উস্কানিমূলক এবং হিন্দু-বিরোধী (Nepal Communal Tension) মন্তব্য ছড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদেই গত রবিবার সকালে পার্সা জেলার বীরগঞ্জে (Nepal Communal Tension) বিক্ষোভ শুরু হয়। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভ দ্রুতই হিংসাত্মক রূপ নেয়। একাধিক রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ (Nepal Communal Tension) করা হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য (Nepal Communal Tension) করা হয়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের (Nepal Communal Tension) ওপর ইট-পাথর ছোড়া হয় এবং একটি স্থানীয় পুলিশ স্টেশনে ভাঙচুরও চালানো হয় (Nepal Communal Tension)। পরিস্থিতি সামাল দিতে একাধিকবার কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ (Nepal Communal Tension)।
বীরগঞ্জে কার্ফু, সর্বোচ্চ সতর্কতা (Nepal Communal Tension)
ক্রমবর্ধমান অশান্তির জেরে বীরগঞ্জ শহরে কার্ফু (Nepal Communal Tension) জারি করা হয়েছে। এলাকাজুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে (Nepal Communal Tension)।
সিল ভারত-নেপাল সীমান্ত (Nepal Communal Tension)

উত্তেজনার আঁচ সীমান্তে পৌঁছনোয় ভারতীয় নিরাপত্তা বাহিনীও সতর্ক অবস্থান নিয়েছে। সশস্ত্র সীমা বল (SSB) ভারত–নেপাল সীমান্ত (Nepal Communal Tension) পুরোপুরি বন্ধ করে দিয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যাতায়াত স্থগিত রাখা হয়েছে। বিশেষ করে মৈত্রী ব্রিজে (Nepal Communal Tension) জোরদার নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেকের কড়া তল্লাশি চলছে। নিরাপত্তা বাড়াতে ডগ স্কোয়াডও (Nepal Communal Tension) মোতায়েন করা হয়েছে। মৈত্রী ব্রিজ ছাড়াও সাহাদেওয়া, মহাদেওয়া, পানটোকা, সিওয়ান টোলা এবং মুশারওয়া-সহ একাধিক সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে (Nepal Communal Tension)।
দেশে ফিরছেন ভারতীয় শ্রমিকরা (Nepal Communal Tension)
বীরগঞ্জ ও আশপাশের এলাকায় কাজ করা বহু ভারতীয় পরিযায়ী শ্রমিক (Nepal Communal Tension) নিরাপত্তার অভাবে দেশে ফিরে আসছেন। শহরের দোকানপাট ও বাজার সম্পূর্ণ বন্ধ (Nepal Communal Tension) থাকায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল (Nepal Communal Tension) হয়ে পড়েছে। রাক্সৌল সীমান্তে (Nepal Communal Tension) দাঁড়িয়ে এক ভারতীয় শ্রমিক জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপালে (Nepal Communal Tension) ফিরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।
