Hindu Man Killed Again in Bangladesh
Bengal liberty Desk, ৬ জানুয়ারি, বাংলাদেশ: বাংলাদেশের সংখ্যালঘুদের (Bangladesh Hindu killings) উপরে অত্যাচারের ঘটনা থামছে কই? আবারও সংখ্যালঘু হিন্দুকে হত্যার ঘটনা ঘটল প্রতিবেশী দেশে। শরীয়তপুর, যশোরের পর এবার নরসিংদীর জেলা। বাংলাদেশে ফের হিন্দু সংখ্যালঘুর (Bangladesh Hindu killings) উপর হামলা। মুদিখানার দোকানের মালিক শরৎ মণি চক্রবর্তীকে খুন করা হল এবার (Bangladesh Hindu killings)।
কী ঘটনা (Bangladesh Hindu killings)?

নরসিংদীর জেলার চরসিন্দুর বাজারের ঘটনা। সেখানে মুদিখানার দোকান চালাতেন শরৎ মণি চক্রবর্তী (Bangladesh Hindu killings)। গতকাল, সোমবার রাতে চরসিন্দুর বাজারেই তাঁর উপর হামলার (Bangladesh Hindu killings) খবর মেলে। স্থানীয় সূত্রে খবর, পলাশ উপজেলার অন্তর্গত ওই ব্যস্ত বাজারে, নিজের দোকানে কাজে ব্যস্ত ছিলেন শরৎ। সেই সময় তাঁর উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী (Bangladesh Hindu killings)।
সোমবার রাত ১০টা নাগাদ শরতের উপর হামলার (Bangladesh Hindu killings) ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ধারাল অস্ত্র নিয়ে কয়েকজন হামলা চালান। তাতে গুরুতর আহত হন শরৎ (Bangladesh Hindu killings)। সেই অবস্থায় স্থানীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তি করার কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় (Bangladesh Hindu killings) শরৎের। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এলাকায় নামডাকও ছিল তাঁর (Bangladesh Hindu killings)।
যশোরে গুলি করে খুন (Bangladesh Hindu killings)!

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যশোর জেলায় আরও এক ব্যক্তিকে খুন করা হয়। কেশবপুর উপজেলার নিহত ৪৫ বছরের রানা প্রতাপ বৈরাগী একটি কারখানার মালিক ছিলেন। পাশাপাশি তিনি একটি স্থানীয় সংবাদপত্রের কার্যনির্বাহী সম্পাদক হিসেবেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে মাথায় গুলি করে। স্থানীয় সূত্রের দাবি, রানা প্রতাপের বিরুদ্ধে একাধিক মামলা চলছিল। গতকাল, সোমবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তাঁকে কারখানা থেকে ডেকে বের করে একটি গলিতে নিয়ে যায়। সেখানেই তাঁকে গুলি করা হয়।
কালীগঞ্জে সংখ্যালঘু বিধবা মহিলাকে গণধর্ষণ (Bangladesh Hindu killings)!

অপরদিকে, গতকাল, সোমবার সংখ্যালঘু বিধবা মহিলাকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এমনকী, ধর্ষণের পর বিধবাকে গাছে বেঁধে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে। নদীপাড়া এলাকায় ৪০ বছর বয়সি ওই বিধবা গণধর্ষণের অভিযোগ জানিয়েছেন দু’জনের বিরুদ্ধে।
হিন্দুদের উপর বারবার হামলার অভিযোগ (Bangladesh Hindu killings)!
২০২৪ সালের অগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh Hindu killings) পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ। সম্প্রতি একের পর এক খুনের ঘটনা নাড়া দিয়েছে ভারতের প্রতিবেশী দেশে (Bangladesh Hindu killings)। প্রথমে বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহে (Mymensingh) বছর সাতাশের দীপু চন্দ্র দাস (Bangladesh Hindu killings) নামে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে! পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় হয় সর্বত্র। ১৮ ডিসেম্বর, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্র নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে বাংলাদেশে (Bangladesh Hindu killings)।

ওই ঘটনার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের (Bangladesh) রাজবাড়ি জেলার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ঘিরে গণপিটুনিতে (Mob Lynching) মৃত্যু হয় এক হিন্দু যুবকের (Bangladesh Hindu killings)। ২৪ ডিসেম্বর, গত বুধবার গভীর রাতে পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম অমৃত মণ্ডল (Amrit Mondal), স্থানীয়ভাবে যিনি ‘সম্রাট’ নামে পরিচিত ছিলেন। এর পরেই গত ২৯ ডিসেম্বর, সোমবার ময়মনসিংহের ভালুকা (Valuka, Mymensingh) উপজেলায় এক কারখানার ভেতর গুলিতে মৃত্যু হয় ৪০ বছর বয়সী বজেন্দ্র বিশ্বাস (Bangladesh Hindu killings) নামে আরও এক হিন্দু যুবকের। গত ৩১ ডিসেম্বর, বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী খোকনের (Bangladesh Hindu killings) উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে গায়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। হামলার তিন দিনের মাথায়গত ৩ জানুয়ারি, শনিবার হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের শরীয়তপুর জেলার খোকন চন্দ্র দাসের (Bangladesh Hindu killings)।
‘নীরব’ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh Hindu killings)!

এই নিয়ে গত ১৮ দিনের ছ’জন সংখ্যালঘু হিন্দু খুন (Bangladesh Hindu killings) হলেন বাংলাদেশে। ফলে দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার (Bangladesh Hindu killings)। বাংলাদেশের সরকারের (Bangladesh Hindu killings) তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে এই সব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। ফের জোরালো হচ্ছে প্রশ্ন, বাংলাদেশ কি সংখ্যালঘু হিন্দুদের (Bangladesh Hindu killings) জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে? সমাজের বিভিন্ন মহলে উত্তেজনা এবং উদ্বেগ বাড়ছে প্রতিদিনই (Bangladesh Hindu killings)।
