Bengal Liberty : আর মাত্র দুই সপ্তাহ পরেই মার্কিন মুলুকে মধ্যবর্তী নির্বাচন। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা ভোটের প্রচারে চরম ব্যস্ত। কিন্তু ভোট যতই এগিয়ে আসছে, ততই অস্বস্তি বাড়ছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। জনপ্রিয়তা কমতে কমতে প্রায় ৩৬ শতাংশে এসে ঠেকেছে। প্রায় সমস্ত নির্বাচনী সমীক্ষাতেই ডেমোক্র্যাটদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। আর এতেই বড়সড় অস্বস্তির মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিককালে বেশ কয়েকটি নির্বাচনী সমীক্ষায় পিছিয়ে রয়েছেন ট্রাম্পের দল। কিন্তু কেন? এই নিয়েই মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতামত,
“বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা মোটেও সুবিধাজনক নয়। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তার মধ্যে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। রাশিয়া থেকে তেল কিনলে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর ব্যবস্থা করছেন, আবার বলছেন শুল্ক চাপাবেন না। ট্রাম্প ঠিক কী করতে চাইছেন, ট্রাম্প নিজেও জানেন না। তবে ওপিনিয়ন পোলে পিছিয়ে থাকা মানেই ট্রাম্পের পরাজয় নিশ্চিত, সেটা ধরে নেওয়া ঠিক হবে না। অনেক সময় ওপিনিয়ন পোল মেলেও না। কিন্তু ট্রাম্প ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন, সেটা পুরোপুরি স্পষ্ট। এবার দেখার, তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়।”
মধ্যবর্তী নির্বাচনেই কি ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হবে? নাকি সমস্ত বাধা ও নেতিবাচক সিদ্ধান্তকে পেরিয়ে ফের একবার জয়যুক্ত হবেন ট্রাম্প ও রিপাবলিকানরা? এই নিয়েই আন্তর্জাতিক মহলেও চলছে জোর আলোচনা।


