Hindu Man Killed Again in Bangladesh
Hindu Man Killed Again in Bangladesh

ইউনূসের নতুন বাংলাদেশে ফের ‘হিন্দু’ নিধন! Hindu Killing in Bangladesh ধারালো অস্ত্রের কোপের পর গায়ে আগুন, মৃত খোকন চন্দ্র দাস

Bengal liberty Desk, ৩ জানুয়ারি, বাংলাদেশ: বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা থামছে কই? আবারও সংখ্যালঘু হিন্দুকে হত্যার ঘটনা ঘটল প্রতিবেশী দেশে (Hindu Killing in Bangladesh)। ময়মনসিংহের পরে এ বার শরীয়তপুর। বাংলাদেশে ফের হিন্দু সংখ্যালঘুর উপর হামলা (Hindu Killing in Bangladesh)। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে গায়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। হামলার তিন দিনের মাথায় আজ, শনিবার হাসপাতালে মৃত্যু হল বাংলাদেশের শরীয়তপুর জেলার খোকন চন্দ্র দাসের (Khokon Chandra Das)।

কী ঘটনা (Hindu Killing in Bangladesh)?

Hindu Killing in Bangladesh
Hindu Killing in Bangladesh

গত বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী খোকনের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী (Hindu Killing in Bangladesh)। নিজের গ্রামে একটি ওষুধের এবং ফোনের দোকান ছিল খোকনের। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথেই বুধবার তাঁর উপর হামলা চালানো হয়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তার পরে পেট্রল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় (Hindu Killing in Bangladesh)। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন খোকন চন্দ্র দাসে। প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন। তবে ততক্ষণেই ঝলসে গিয়েছিল শরীরের বেশিরভাগ অংশ (Hindu Killing in Bangladesh)।

ঘটনার পরে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই নিয়ে যান শরীয়তপুর সদর হাসপাতালে (Hindu Killing in Bangladesh)। পরে সেই রাতেই তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজে। সেখানে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর (Hindu Killing in Bangladesh)।

কী বলছে পরিবার (Hindu Killing in Bangladesh)?

তবে স্বামীর উপর এই নৃশংস আক্রমণ কেন হল, তা বুঝে উঠতে পারছেন না তাঁর স্ত্রী (Hindu Killing in Bangladesh)। কারণ এলাকায় তাঁদের পরিবারের কোনও শত্রু ছিল না। তাহলে কেন তাঁর স্বামীকেই এভাবে টার্গেট করা হল, তা ভেবেই পাচ্ছেন না খোকনের স্ত্রী। ঘটনায় যুক্ত সকল অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে খোকনের পরিবার (Hindu Killing in Bangladesh)।

হিন্দুদের উপর বারবার হামলার অভিযোগ (Hindu Killing in Bangladesh)!

২০২৪ সালের অগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ (Hindu Killing in Bangladesh)। সম্প্রতি একের পর এক খুনের ঘটনা নাড়া দিয়েছে ভারতের প্রতিবেশী দেশে। প্রথমে বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহে (Mymensingh) বছর সাতাশের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে! পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় হয় সর্বত্র। ১৮ ডিসেম্বর, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্র নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে বাংলাদেশে (Hindu Killing in Bangladesh)।

ওই ঘটনার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের (Hindu Killing in Bangladesh) রাজবাড়ি জেলার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ঘিরে গণপিটুনিতে (Mob Lynching) মৃত্যু হয় এক হিন্দু যুবকের (Hindu Killing in Bangladesh)। ২৪ ডিসেম্বর, গত বুধবার গভীর রাতে পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম অমৃত মণ্ডল (Amrit Mondal), স্থানীয়ভাবে যিনি ‘সম্রাট’ নামে পরিচিত ছিলেন। এর পরেই গত ২৯ ডিসেম্বর, সোমবার ময়মনসিংহের ভালুকা (Valuka, Mymensingh) উপজেলায় এক কারখানার ভেতর গুলিতে মৃত্যু হয় ৪০ বছর বয়সী বজেন্দ্র বিশ্বাস নামে আরও এক হিন্দু যুবকের। এই সব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। ফের জোরালো হচ্ছে প্রশ্ন, বাংলাদেশ কি সংখ্যালঘু হিন্দুদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে? সমাজের বিভিন্ন মহলে উত্তেজনা এবং উদ্বেগ বাড়ছে প্রতিদিনই (Hindu Killing in Bangladesh)।

[embedyt] https://www.youtube.com/watch?v=2LdRT0f6qLU[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury