Khaleda Zia death
Bengal Liberty Desk, ৩০ ডিসেম্বর, বাংলাদেশ: ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ-এর রাজনীতিতে কয়েক দশক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই নারী, এক জন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া (Begam Khaleda Zia)। অপর জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। শাসন, সংগ্রাম ও ক্ষমতার পালাবদলের বছরগুলিতে জড়িয়ে ছিল তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সময় ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছে। একজন আজ প্রয়াত, অন্যজন দেশান্তরী। সেই পরিপ্রেক্ষিতেই প্রতিদ্বন্দ্বী নেত্রী খালেদা জিয়ার (Begam Khaleda Zia) মৃত্যুতে শোকবার্তা (Khaleda Zia death) জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।
খালেদা জিয়ার স্মরণে কি বললেন শেখ হাসিনা (Khaleda Zia death)?
আওয়ামী লীগের তরফে প্রকাশিত বার্তায় হাসিনা স্মরণ করেছেন খালেদা জিয়ার (Begam Khaleda Zia) রাজনৈতিক সংগ্রামকে। তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর (খালেদা) অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি (BNP) নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি (Khaleda Zia death)”।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ সজীব ওয়াজেদে জয়ের (Khaleda Zia death)

খালেদার (Begam Khaleda Zia) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন (Khaleda Zia death) হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed)। তিনি জানান অস্থির সময়ের মধ্যে খালেদার প্রয়াণ (Khaleda Zia death) বাংলাদেশে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে, বিশেষত যখন দেশের ভিতরে অস্থিরতা ও রাজনীতি বিমুখতার অভিযোগ উঠছে বারবার (Khaleda Zia death)।
মুজিব বনাম জিয়া (Khaleda Zia death)!

স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে দুই পরিবার মুজিব ও জিয়ার প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। সেখান থেকেই জন্ম নেয় হাসিনা-খালেদার (Khaleda Zia death) দ্বিমুখী নেতৃত্ব। রাজনীতির আঙিনা ছাপিয়ে তাঁদের দু’জনের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েছিল। দুই নেত্রীর ফোন কথোপকথনের একাংশ এক বার প্রকাশ্যে চলে আসে। শোনা যায়, ফোনটি খারাপ হয়ে গিয়েছিল না কি সেটি ‘ইচ্ছাকৃত’ ভাবে ধরা হয়নি, তা নিয়েই দীর্ঘ ক্ষণ ধরে বাদানুবাদ চালিয়ে গিয়েছিলেন দুই নেত্রী। সেই প্রতিদ্বন্দ্বিতার চিরঅবসান হয়ে গেল মঙ্গলবার সকালে (Khaleda Zia death)।
খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া (Khaleda Zia death)!

মঙ্গলবার ভোরের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (Khaleda Zia death)। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণের খবরে বাংলাদেশে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে (Khaleda Zia death)। বিভিন্ন দলের নেতারা একে একে শ্রদ্ধা ও সমবেদনা জানান প্রয়াত বিএনপি চেয়ারপার্সনকে (Khaleda Zia death)।
অন্তবর্তী সরকার এর সামাজিক মাধ্যম পোস্টে উল্লেখ করা হয় খালেদা জিয়া (Khaleda Zia death) কেবল একজন রাজনৈতিক প্রধান নন, বরং বাংলাদেশের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। সেখানে ড. মোহাম্মদ ইউনূস-এর (Muhammad Yunus) উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়েছে, বর্তমান শাসন ব্যবস্থার সময় তিনি ছিলেন প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক। আপসহীন অবস্থান ও দীর্ঘ আন্দোলনের পথে তাঁর নেতৃত্ব বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে আছে (Khaleda Zia death)।

