Sheikh Hasina stay in India
Bengal Liberty Desk, ৬ ডিসেম্বর, কলকাতা: গণঅভ্যুত্থানের জেরে বিগত বছরের অগাস্ট মাস থেকে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। গত ১৭ নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালত। এই অবস্থায় হাসিনার প্রত্যার্পণ নিয়ে চাপ দিচ্ছে ঢাকা (Dhaka)। তাঁকে ফেরত চেয়ে চিঠি পৌঁছেছে দিল্লিতে (Delhi)।

ইতিমধ্যে দু’বার নয়দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক (Foreign Ministry of Bangladesh)। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, এখনও ভারতেই আছেন শেখ হাসিনা। তবে তিনি কতদিন ভারতে থাকবেন বা ভবিষ্যতে কী করবেন (Hasina Stay in India), সেই সিদ্ধান্ত পুরোপুরি তাঁর নিজের বলে জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar)।
হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর

আজ, শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, হাসিনার ভারতে থাকার বিষয়ে। উত্তরে বিদেশমন্ত্রী বলেন, “একটা বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছিলেন। আমার মনে হয় সেই সময়ের পরিস্থিতিই স্পষ্ট করেছে তাঁর সঙ্গে কী ঘটেছিল। কিন্তু আবারও বলছি, হাসিনা যে পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেননি, সেই অবস্থাই এখন তাঁর পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত তিনিই ঠিক করবেন, তিনি কী করবেন, কীভাবে করবেন।”
আশ্রয় নেওয়ায় পর তা বেড়েছে বরং কমেনি। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের বিদেশমন্ত্রীর মন্তব্য, “প্রতিবেশী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি, যে কোনও গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছা পূরণ করুক।”
