Barun Biswas
Bengal Liberty : ১৪ বছর পর ফের আলোচনায় বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড। এবার নাম জড়ালো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Barun Biswas)। তাঁকে এই খুনের ‘ষড়যন্ত্রকারী’ বলে অভিযোগ তুলেছেন বরুণের সহযোদ্ধা ও শিক্ষক নন্দদুলাল দাস। বনগাঁর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি দাবি করেছেন, ২০১২ সালের এই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি। অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গ্রহণ করে নতুন করে নিরপেক্ষ তদন্তের আবেদনও জানিয়েছেন তিনি। একইসঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক ব্যক্তির নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে (Barun Biswas)।

মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন তদন্তের দাবি (Barun Biswas)
সুটিয়া খুন ও গণধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শিক্ষক বরুণ বিশ্বাস। ২০১২ সালের ৫ জুলাই স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙা স্টেশনের বাইরে তাঁকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার ১৪ বছর পর নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বরুণের সহযোদ্ধা ও প্রতিবাদী শিক্ষক নন্দদুলাল দাস বনগাঁর পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র জমা দিয়ে দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি। তাঁর অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কারণেই তদন্ত ভিন্ন খাতে চালিত হয়েছিল। অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গ্রহণ করে নতুন করে তদন্তেরও আবেদন জানিয়েছেন তিনি।

পরিবারেরও বিচার দাবি (Barun Biswas)
নন্দদুলাল দাসের অভিযোগ, বরুণ বিশ্বাস হত্যার প্রতিবাদ করায় তাঁকেও একাধিকবার হেনস্থা ও ভয় দেখানো হয়েছিল। তৃণমূল সরকারের আমলে তাঁর বিরুদ্ধে মাওবাদী তকমা দিয়ে মিথ্যা মামলাও করা হয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও তপন সিংহ, প্রদীপ ঘোষ, বিষ্ণু ঘোষ, সুখেন বালা, ধ্যানেশ গুহ, মিহির বিশ্বাস ও দেবেন ঘোষ-সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এদিকে, বরুণ বিশ্বাসের পরিবারও দাবি করেছে, ১৪ বছর কেটে গেলেও হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। সম্প্রতি তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন :
Barun Biswas : বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল খুলল, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের সক্রিয় তদন্ত

