Bengal Liberty: রাজ্যে আইনের শাসন বজায় রাখা এবং জনগণের আদালতের প্রতি বিশ্বাস অক্ষুণ্ণ রাখার বার্তার পাশাপাশি ভাটপাড়া পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বাসুচৌধুরী। আদালতের স্পষ্ট নির্দেশ থাকার পরেও কেন নির্মাণ ভাঙা হলো, তা নিয়ে শুরু হয়েছে আইনি জট।
হাইকোর্টের নির্দেশ ও অবমাননার অভিযোগ (Bhatpara Illegal Construction)
গত ২২ জুলাই ভাটপাড়া পুরসভায় বেআইনি নির্মাণ ভাঙার পদক্ষেপের ওপর স্থগিতাদেশের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশ ই-মেইল মারফত ভাটপাড়ার প্রশাসককে জানানো হলেও তা অমান্য করে নির্মাণ ভাঙা হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি দুপুর ২:০৭ মিনিটে নির্দেশ জানার পরেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পরস্পর বিরোধী যুক্তি ও ক্ষোভ (Bhatpara Illegal Construction)
এই ঘটনায় ভাটপাড়ার প্রশাসক ও ভাটপাড়া থানার ওসি আজ আদালতে হাজিরা দেন। কিন্তু তাঁরা দুজনে হাইকোর্টের নির্দেশ ও নির্মাণ ভাঙা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পেশ করেন। ই-মেইল দেখেননি এবং অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে সাফাই দেন প্রশাসক। এই পরিস্থিতিতে দুপক্ষের বক্তব্যে চরম ক্ষুব্ধ হন বিচারপতি রাজা বাসুচৌধুরী।
আরও খবর

আদালতের কড়া নির্দেশ (Bhatpara Illegal Construction)
১. বারাকপুরের এসডিও-কে ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে।
২. মামলাকারীদের যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
৩. যে জায়গায় নির্মাণ ভাঙা হয়েছে, সেখানে কঠোর নজরদারি চালাতে হবে ভাটপাড়ার ওসির।
৪. ভাটপাড়ার প্রশাসককে এই বিষয়ে নতুন করে হলফনামা জমা দিতে বলা হয়েছে।
৫. আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্মাণ ভাঙার ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। আগামী ২৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।


