India-Pakistan Operation Sindoor 2.0
Bengal Liberty Desk, ৩০ ডিসেম্বর, কলকাতা: মার্কিন বিদেশনীতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ (CFR) আশঙ্কা প্রকাশ করেছে, ২০২৬ সালেই ফের ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে (India-Pakistan Operation Sindoor 2.0)। কাশ্মীর-এ জঙ্গি হামলার (Kashmir Terror Attack) প্রেক্ষিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি। তাদের ‘কনফ্লিক্টস টু ওয়াচ ইন ২০২৬’ (Conflicts to Watch in 2026) শীর্ষক প্রতিবেদনে এই ঝুঁকিকে ‘মাঝারি মাত্রার’ বলে চিহ্নিত করা হয়েছে (India-Pakistan Operation Sindoor 2.0)।
CFR-এর বক্তব্য (India-Pakistan Operation Sindoor 2.0)-

CFR-এর মতে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ফের সীমান্ত সংঘর্ষের রূপ নিতে পারে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আগামী বছরেও অস্থির থাকার সম্ভাবনা রয়েছে (India-Pakistan Operation Sindoor 2.0)। এই সতর্কবার্তা এমন এক সময়ে সামনে এল, যখন ভারত আগেই জানিয়েছে ‘অপারেশন সিঁদুর’ (India-Pakistan Operation Sindoor 2.0) এখনও পুরোপুরি শেষ হয়নি। গত মাসে লালকেল্লার অদূরে গাড়িবোমা বিস্ফোরণের পর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করে বলেন, প্রয়োজনে ‘অপারেশন সিঁদুর ২.০’-এর পথে হাঁটতে প্রস্তুত ভারতীয় সেনা (India-Pakistan Operation Sindoor 2.0)।
‘অপারেশন সিঁদুর’ (India-Pakistan Operation Sindoor 2.0)

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ওই হামলার পিছনে পাকিস্তানের হাত থাকার অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করে ভারত (India-Pakistan Operation Sindoor 2.0)। ঘটনার প্রায় ১৫ দিনের মাথায় পাল্টা জবাবে ৬ মে গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) ন’টি জঙ্গিঘাঁটিতে নিখুঁত হামলা চালানো হয় ‘অপারেশন সিঁদুর’ (India-Pakistan Operation Sindoor 2.0) -এর মাধ্যমে। এর পর চার দিন ধরে সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটিতে আঘাত হানে ভারত। শেষ পর্যন্ত ১০ মে দু’দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয় (India-Pakistan Operation Sindoor 2.0)।
সব মিলিয়ে, কাশ্মীর পরিস্থিতি ও সাম্প্রতিক সামরিক অভিজ্ঞতার নিরিখে ২০২৬ সালেও ভারত-পাক সম্পর্ক যে উত্তেজনাপূর্ণ থাকতে পারে, সেই ইঙ্গিতই দিচ্ছে CFR-এর এই রিপোর্ট (India-Pakistan Operation Sindoor 2.0)।
