India bangladesh relation
Bengal Liberty: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন (BNP chairperson) খালেদা জিয়ার (Khaleda Zia) অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar)। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে সংবাদমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narndra Modi)। শোকবার্তায় তিনি জানান, “বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
কূটনৈতিক সম্পর্ক (India bangladesh relation)
ওয়াকিবহাল মহলের মতে, ভোটমুখী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জয়শংকরের এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ (India bangladesh relation)। সাম্প্রতিক সময়ে জামাতের নেতৃত্বে সংখ্যালঘু নির্যাতন ও হিন্দু হত্যার অভিযোগ, পাশাপাশি পাকিস্তান ও চিনের উসকানির বিষয়টি সাউথ ব্লকের নজরে এসেছে। একই সঙ্গে ‘ইনকিলাব মঞ্চ’-এর মতো ভারতবিরোধী সংগঠনের উত্থানও উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে নয়াদিল্লি আপাতত সাবধানী অবস্থান বজায় রাখলেও বিএনপির দিকেই কিছুটা ঝুঁকছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।
খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের (Tarique Rahman) সাম্প্রতিক দেশে প্রত্যাবর্তনও ভারতের কাছে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, ভারত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে এবং এই ঘটনাকে (তারেকের প্রত্যাবর্তন) সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। নয়াদিল্লি প্রতিবেশী দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও ইঙ্গিত মিলেছে।
বিশেষজ্ঞদের মতে, খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের অংশগ্রহণ ঘুরিয়ে জামাতের প্রতিও একটি কূটনৈতিক বার্তা বহন করছে। উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিও জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে। ভুটানের বিদেশমন্ত্রী ও মালদ্বীপের এক মন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের উপস্থিতির কথাও জানা গিয়েছে (India bangladesh relation)।
