Hindu Killing in Bangladesh
Hindu Killing in Bangladesh

পদ্মাপাড়ে ফের ‘হিন্দু’ নিধন! Hindu Killing in Bangladesh দীপু-অমৃতের পর এবার কে?

Bengal Liberty Desk, ৩১ ডিসেম্বর, বাংলাদেশ: বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা থামছে কই? আবারও সংখ্যালঘু হিন্দুকে হত্যার ঘটনা ঘটল প্রতিবেশী দেশে (Hindu Killing in Bangladesh)। বাংলাদেশে ফের হিন্দু সংখ্যালঘুর উপর হামলা। মৃত ৪০ বছর বয়সী বজেন্দ্র বিশ্বাস। ময়মনসিংহের ভালুকা (Valuka, Mymensingh) উপজেলায় এক কারখানার ভেতর গুলিতে মৃত্যু হয় তাঁর। ঘটনার দায়ে অভিযুক্ত নোমান মিঁয়াকে (Noman Miya) গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও (Hindu Killing in Bangladesh)।

কী হয়েছিল (Hindu Killing in Bangladesh)?

সূত্রের খবর গত সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে সুলতানা সোয়েটার লিমিটেড কারখানায় (Hindu Killing in Bangladesh)। নিহত বজেন্দ্র বিশ্বাসের বাড়ি সিলেট সদর উপজেলার কাদিরপুরে (Bangladesh)। অভিযুক্ত নোমানের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার অন্তর্গত বালুতুরি বাজারে। দু’জনই একই কারখানায় কর্মরত ছিলেন। সেখানে নিমেষেই ঘটে যায় দুর্ঘটনা (Hindu Killing in Bangladesh), প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জন পাশাপাশি বসে ছিলেন, হঠাৎই শটগান তুলে বজেন্দ্রের দিকে তাক করে নোমান বলে “গুলি করে দিই?” এবং মুহূর্তেই গুলি ছুঁড়ে দেয় সে। গুলি লাগে বজেন্দ্রের উরুতে। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন (Hindu Killing in Bangladesh)।

হিন্দুদের উপর বারবার হামলার অভিযোগ (Hindu Killing in Bangladesh)!

Hindu Killing in Bangladesh
Hindu Killing in Bangladesh

২০২৪ সালের অগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ। সম্প্রতি একের পর এক খুনের ঘটনা নাড়া দিয়েছে ভারতের প্রতিবেশী দেশে (Hindu Killing in Bangladesh)। প্রথমে বাংলাদেশ এর (Bangladesh) ময়মনসিংহে (Mymensingh) বছর সাতাশের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে! পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় হয় সর্বত্র। ১৮ ডিসেম্বর, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্র নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে বাংলাদেশে (Hindu Killing in Bangladesh)।

ওই ঘটনার কিছুদিনের মধ্যেই বাংলাদেশের (Hindu Killing in Bangladesh) রাজবাড়ি জেলার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ঘিরে গণপিটুনিতে (Mob Lynching) মৃত্যু হয় এক হিন্দু যুবকের। ২৪ ডিসেম্বর, গত বুধবার গভীর রাতে পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে (Hindu Killing in Bangladesh)। মৃতের নাম অমৃত মণ্ডল (Amrit Mondal), স্থানীয়ভাবে যিনি ‘সম্রাট’ নামে পরিচিত ছিলেন। এই সব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। ফের জোরালো হচ্ছে প্রশ্ন, বাংলাদেশ কি সংখ্যালঘু হিন্দুদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে? সমাজের বিভিন্ন মহলে উত্তেজনা এবং উদ্বেগ বাড়ছে প্রতিদিনই (Hindu Killing in Bangladesh)।

[embedyt] https://www.youtube.com/watch?v=CO3B5FaLszM[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury