Suvendu on DGP & CP
Bengal Liberty: আই-প্যাক (I-PAC) কাণ্ডে অভিযুক্তদের ‘রক্ষা করার চেষ্টা’র অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল। রবিবার কলকাতার রাস্তায় নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)-র বিরুদ্ধে আইনত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তিনি (Suvendu on DGP & CP)।
মিছিলের কর্মসূচি (Suvendu on DGP & CP)
যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড (Jadavpur 8B Bus Stand) থেকে দেশপ্রিয় পার্ক (Deshapriya Park) পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে বিজেপি নেতা-কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে একাধিক স্লোগানে রাজ্য সরকারের বিরুদ্ধে “প্রমাণ লোপাট” ও “তদন্তে বাধা দেওয়ার” অভিযোগ তোলা হয়।

চন্দ্রকোনা থেকে ফেরার পথে হামলার প্রসঙ্গ তুলে ক্ষোভ
এই প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তাঁর উপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গও তোলেন। চন্দ্রকোনা (Chandrakona) থেকে ফেরার সময় তাঁর গাড়িতে যেভাবে হামলার চেষ্টা হয়েছিল, তা তুলে ধরে তিনি অভিযোগ করেন রাজ্যে বিরোধী কণ্ঠস্বর দমন করতে পরিকল্পিত ভাবে হিংসার রাজনীতি চলছে। তাঁর দাবি, প্রকাশ্য রাস্তায় বিরোধী দলনেতার উপর হামলার ঘটনার পরেও পুলিশ ও প্রশাসনের ভূমিকা ছিল “নীরব দর্শকের মতো”। এই ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিও তোলেন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) অভিযানের সময় যেভাবে নথি ছিনিয়ে নেওয়া ও অভিযুক্তদের সাহায্য করার চেষ্টা হয়েছে, তা সরাসরি আইনের শাসনের উপর আঘাত। তাঁর দাবি, রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের এই ঘটনায় জবাবদিহি করতেই হবে।
বিরোধী দলনেতার বক্তব্য, “রাজ্যে আইন বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর মদতেই অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই চালিয়ে যাব।”
এই মিছিল ঘিরে শহরের একাধিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। I-PAC কাণ্ডে রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হচ্ছে, এ দিনের প্রতিবাদেই তা স্পষ্ট।
