BLO Ashok Das Death Case
মুকুন্দপুরের অহল্যানগরে বিএলও অশোক দাসের(BLO Ashok Das Death Case) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুক্রবার নতুন মোড়। মৃত অশোক দাসের(BLO Ashok Das Death Case) স্ত্রী সুদীপ্তা দাস সরাসরি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পূর্ব যাদবপুর থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, “এই এসআইআর কাজের জন্য আমার স্বামীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

কিভাবে মৃত্যু হয় সেই ব্যক্তির?(BLO Ashok Das Death Case)
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্নানঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ১১০ নম্বর বুথের বিএলও অশোক দাসকে(BLO Ashok Das Death Case) । তড়িঘড়ি তাঁকে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পেশায় অশোক দাস হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি চলতি বছরের বিশেষ নিবিড় সংশোধন (SIR) কর্মসূচিতে তিনি বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ সকালে অশোক দাসের (BLO Ashok Das Death Case) স্ত্রী থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, বিএলও-র দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর স্বামীর উপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তের সময় অশোকের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে, যেখানে লেখা ছিল— “এসআইআরের চাপ মেনে নিতে পারছি না। শরীর খারাপ হয়ে যাচ্ছে।”

সজল ঘোষের অভিযোগ(BLO Ashok Das Death Case)
পরবর্তীতে এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়। উল্লেখ্য বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এক বিএলএ-২ অশোক (BLO Ashok Das Death Case) ও তাঁর পরিবারকে হুমকি দিয়েছিলেন। যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের কাউন্সিলর অনন্যা ব্যানার্জীর বক্তব্য
এই বিষয়ে সংবাদ মাধ্যমে কাউন্সিলর অনন্যা ব্যানার্জী বলেন, “ভদ্রলোককে আমি চিনতাম, পারিবারিক পরিচয়ও ছিল। শিক্ষক দিবসে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল। এই ঘটনায় রাজনীতি নেই। ১১০ নম্বর পার্টে এসআইআর-এর কাজ প্রায় শেষ, শুনানিও হয়েছে। তাঁর উপর চাপ ছিল বলে মনে হয় না। আমার এলাকায় ৫৭ জন বিএলও কারও কাছ থেকেই এমন অভিযোগ আসেনি।” তিনি আরও দাবি করেন, এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
